advertisement

ভাত-কাপড় নিয়েই স্বামীকে প্রণাম শুভশ্রীর, কী করলেন রাজ?

Last Updated:

দক্ষিণ কলকাতায় রাজের বিলাশবহুল আরবানায় তখন হৈ হৈ, রৈ রৈ ৷ কালরাত্রি কাটিয়ে বৌভাতের সকাল ৷ নববধূর আগমনে একদিকে খুশির জোয়ার, অন্যদিকে দুপুরে বৌভাত আর ভাত-কাপড়ের অনুষ্ঠানের প্রস্তুতি ৷

#কলকাতা: দক্ষিণ কলকাতায় রাজের বিলাশবহুল আরবানায় তখন হৈ হৈ, রৈ রৈ ৷ কালরাত্রি কাটিয়ে বৌভাতের সকাল ৷ নববধূর আগমনে একদিকে খুশির জোয়ার, অন্যদিকে দুপুরে বৌভাত আর ভাত-কাপড়ের অনুষ্ঠানের প্রস্তুতি ৷ সকাল থেকেই মেতে উঠেছে ‘রাজ-পরিবার’ ৷ আচার নিয়ম মেনে সকালে শ্বশুরবাড়ির সকলের জন্য রান্না করেছেন শুভশ্রী ৷ সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় ৷ লালপেড়ে সাদা শাড়িতে সাধারণ আটপৌরে বাঙালি বউয়ের মতো নায়িকার সেই লুকও হট ফেভারিট হয়ে উঠেছে ফ্যানদের কাছে ৷
রান্নাবান্নার পর ভাত-কাপড়ের পালা ৷ রীতি অনুযায়ী ওই অনুষ্ঠানে স্ত্রীর হাতে ভাত-কাপড়ের সাজানো থালা তুলে দেন স্বামী ৷
advertisement

Cutest Couple Forever @subhashreeganguly_real @rajchoco SnR

A post shared by Subhashree Ganguly FC Howrah (@subhashreegangulyfanclubhowrah) on

advertisement
সেই আচার মেনেই নববধূ শুভশ্রীর হাতে ভাত-কাপড়ের থালা দেন রাজ ৷ এরপরেই বাড়ির গুরুজনদের নির্দেশে রাজকে প্রণাম করতে যান শুভশ্রী ৷ কিন্তু প্রথমবার তাঁকে হাত দিয়ে থামিয়ে দেন রাজ ৷ সকলের জোড়াজুড়িতে আবারও প্রণাম করতে যান তিনি ৷ কিন্ত দ্বিতীয়বারও ব্যর্থ হন ৷ শেষ পর্যন্ত সকলের আবদারের সামনে নিমরাজি হয়ে যান পরিচালক মশাই ৷ গুরুজনদের নির্দেশ মেনে স্বামীকে প্রণাম করেন শুভশ্রীও ৷ এরপর সকলকে অবাক করে শুভশ্রীকেও প্রণাম করেন রাজ ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভাত-কাপড় নিয়েই স্বামীকে প্রণাম শুভশ্রীর, কী করলেন রাজ?
Next Article
advertisement
BJP Candidate List: ১৫০ ফাইনাল?..কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
কারা হচ্ছেন প্রার্থী? নাড্ডার বাড়িতে পর পর বৈঠক! শুভেন্দু বেরিয়ে বললেন, ‘প্রার্থী তালিকা এবার গৌণ’
  • প্রার্থী তালিকা নিয়ে পর পর নাড্ডার বাড়িতে বৈঠক

  • ১৫০ আসনের প্রার্থী তালিকা নিয়ে প্রথমে আলোচনা

  • বৃৃহস্পতিবার সন্ধে বেলা মোদির নেতৃত্ব বৈঠক

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement