advertisement

মা হওয়ার পরেও বিপদ কাটল না, মাদক মামলার চার্জশিটে নাম ভারতী ও তাঁর স্বামীর

Last Updated:

জেরার সময় তাঁরা ভারতী-হর্ষ গাঁজা সেবনের কথা স্বীকার করেন। সে দিন রাতেই গ্রেফতার হন তাঁরা। দু'দিন হাজতবাসের পর তাঁরা জামিন পেয়েছিলেন। ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককেই ১৫ হাজার টাকা করে বন্ড দিতে হয়েছিল।

.
.
#নয়াদিল্লি: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মাদক মামলা থেকে মুক্তি পেলেন না কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া।
২০২০ সালে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। আপাতত তাঁরা জামিনে ছাড়া পেয়েছেন। দু'বছর আগের মাদক মামলায় এখনও অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে তারকা দম্পতির নাম। এনসিবি জানাল, ২০০ পৃষ্ঠার এই চার্জশিটে নাম রয়েছে ভারতী-হর্ষের, এবং সেটি আদালতে পেশ করা হয়েছে।
advertisement
advertisement
ভারতী-হর্ষ এখন ৬ মাসের পুত্রসন্তানের অভিভাবক। ২০২০ সালের নভেম্বর মাসে ভারতী এবং হর্ষের মুম্বইয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবি। সেখান থেকে ৮৬.৫ গ্রাম মতো গাঁজা উদ্ধার করে তাঁরা।
এরপর ভারতী এবং হর্ষকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে নিয়ে আসা হয়। জেরার সময় তাঁরা দু'জনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেন। সে দিন রাতেই গ্রেফতার হন তাঁরা। দু'দিন হাজতবাসের পর তাঁরা জামিন পেয়েছিলেন। ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককেই ১৫ হাজার টাকা করে বন্ড দিতে হয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মা হওয়ার পরেও বিপদ কাটল না, মাদক মামলার চার্জশিটে নাম ভারতী ও তাঁর স্বামীর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement