advertisement

মেয়ে হওয়া বড়ই কঠিন! পুরো সংস্কার বহন করতে হয় : নওয়াজউদ্দিন

Last Updated:

Nawazuddin Siddiqui : তিনি এখন মেক-আপ রুমে অভিনেত্রীদের পরিশ্রম বোঝেন

#মুম্বই: রোমঞ্চ-ড্রামা 'হাড্ডি' সিনেমাতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। মঙ্গলবার নির্মাতারা ছবিটি থেকে অভিনেতার প্রথম লুক প্রকাশ করেছেন। আকর্ষণীয় মোশন পোস্টারে নওয়াজউদ্দিনকে দেখা গেছে এক ভিন্ন অবতারে। গ্ল্যামারাস চুল এবং মেকআপ সহ একটি ধূসর গাউন পরা। ছবিটি মুক্তি পাবে ২০২৩-এ।
একজন মহিলা এবং ট্রান্সজেন্ডারের দ্বৈত চরিত্রে অভিনয় করতে প্রস্তুত নওয়াজউদ্দিন। তাঁর ফার্স্ট লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু অনেকেই জানেন না যে তাঁর মেয়ে তাঁকে একজন মহিলার সাজে দেখে বিরক্ত হয়েছিল। এছাড়াও, মেক-আপ রুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভিজ্ঞতা তাঁর জন্য ভীষণই বেদনাদায়ক ছিল।
সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন তাঁর চরিত্রের জন্য একজন মহিলাতে রূপান্তর হওয়ার বিষয়ে আলোচনা করছিলেন। সেখানে তিনি জানান, "আমার মেয়ে খুব বিরক্ত হয়েছিল যখন সে আমাকে একজন মহিলার পোশাক পরে দেখেছিল। সে এখন জানে যে এটি একটি ভূমিকার জন্য এবং এখন ভালো আছে। আমাকে অবশ্যই বলতে হবে, এই অভিজ্ঞতার পরে, আমি অভিনেত্রীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ করি... এত কিছু করতে হয়।"
advertisement
advertisement
প্রসঙ্গত, গ্যাংস অফ ওয়াসেপুর অভিনেতা বলেছিলেন যে তিনি এখন মেক-আপ রুমে অভিনেত্রীদের পরিশ্রম বোঝেন। "চুল, মেক-আপ, পোশাক, নখ... পুরা সংস্কার নিয়ে চলতে হয়" (অনেক কিছু আছে, চুল, মেক-আপ, জামাকাপড়, নখ... তাঁরা পুরো বিশ্বকে সঙ্গে করে নিয়ে যায়)।
advertisement
অক্ষত অজয় ​​শর্মা পরিচালিত হাড্ডি একটি ডার্ক থ্রিলার। তাঁর আসন্ন ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে, নওয়াজ বলেছিলেন যে ছবিটি একটি অনন্য এবং বিশেষ হতে চলেছে কারণ তিনি এমন একটি চেহারায় অভিনয় করবেন যা আগে কখনও দেখা যায়নি। এছাড়াও, এটি তাঁকে একজন অভিনেতা হিসাবে একধাপ এগিয়ে দিতে সাহায্য করবে। অভিনেতার লুক ভাইরাল হওয়ার পরপরই, নেটিজেনরা তাঁর লুককে দ্য কপিল শর্মা শো-এর বিচারক অর্চনা পুরান সিংয়ের সঙ্গে তুলনা করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়ে হওয়া বড়ই কঠিন! পুরো সংস্কার বহন করতে হয় : নওয়াজউদ্দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement