advertisement

যৌন হেনস্থার অভিযোগ জিনত আমানের, গ্রেফতার ব্যবসায়ী

Last Updated:

মুম্বইয়ের এক ব্যবসায়ীর নামে যৌন হেনস্থার অভিযোগ আনলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনত আমান ৷

#মুম্বই: মুম্বইয়ের এক ব্যবসায়ীর নামে যৌন হেনস্থার অভিযোগ আনলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনত আমান ৷ মুম্বইয়ের জুহু থানায় ব্যবসায়ীর নামে অভিযোগও দায়ের করেছেন তিনি ৷ অভিযোগে অভিনেত্রী জানিয়েছেন, এক ব্যবসায়ী তাঁকে নিয়মিত উত্যক্ত করছে ও যৌন নিগ্রহের শিকার হচ্ছেন তিনি ৷ জিনত আমানের অভিযোগের ভিত্তিতেই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ৷ গোটা ঘটনাটির তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷
advertisement
অভিযুক্ত ব্যবসায়ীর নাম অমর খান্না ৷ বহু বছর থেকেই এই ব্যবসায়ীর সঙ্গে আলাপ জিনতের ৷ এমনকী, দু’জনের পরিবারের সঙ্গেও ভালো যোগাযোগ রয়েছে ৷ জিনত পুলিশকে জানিয়েছেন, ব্যবসায়ী নিয়মিত ফোন করে তাঁকে বিরক্ত করেব ৷ এমনকী, মোবাইলে নানারকম ভিডিও ক্লিপও পাঠাত ওই ব্যবসায়ী ৷ মাঝে মধ্যে জিনতের পিছুও নিতেও সে ৷
advertisement
ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ডি ধারা ও ৫০৯ ধারায় মহিলাকে উত্যক্ত করা ও তাঁর সম্মানহানি করার মামলা দায়ের করা হয়েছে অমর খান্নার বিরুদ্ধে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌন হেনস্থার অভিযোগ জিনত আমানের, গ্রেফতার ব্যবসায়ী
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement