Mithai : জীবনে প্রথমবার মঞ্চে মিঠাই ! 'কলকাতার রসগোল্লা' গাইতে গিয়ে ভাইরাল সৌমিতৃষা !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Mithai: জীবনে প্রথমবার মঞ্চে গাইতে উঠল মিঠাই ! গান শুনে অবাক দর্শক ! যা কাণ্ড ঘটালেন সৌমিতৃষা! ভাইরাল ভিডিও
#কলকাতা: ঘড়িতে সন্ধ্যে আটটা মানেই বাঙালিরা টেলিভিশনের সামনে এক জোট। না দেখলেই মিস (Mithai)। এই সময়েই ছোট পর্দায় জমিয়ে সংসার করে 'মিঠাই'। প্রতিদিন নানা কাণ্ড ঘটায় মিঠাই। এখন আবার সে ইংরেজি শিখছে। আর এর মধ্যেই প্রেম জমেছে সিড ও মিঠাইয়ের মধ্যে। দাদু-দিদার সঙ্গে পাহাড়ে গিয়েছে তাঁরা। সেখানেই কী জমে যাবে মিঠাই-সিডের প্রেম? এই নিয়েই এখন ব্যস্ত দর্শক। মিঠাই চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা।
বাস্তব জীবনেও দারুণ মিষ্টি এই মেয়ে(Mithai)। বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকারা কম বেশি সকলেই 'মাচা অনুষ্ঠান' বা মঞ্চে অনুষ্ঠান করেন। শুধু বাংলা টেলিভিশন নয় বড় পর্দার অভিনেতারো বিভিন্ন গ্রামের জলসাতে গান ও নাচ করেন। তাঁদের গলায় গান শোনার জন্য অপেক্ষায় থাকেন বহু মানুষ। প্রসেনজিৎ থেকে দিদি নম্বর ওয়ান রচনা সকলেই এই অনুষ্ঠানে যান। এবার জীবনের প্রথম মঞ্চ অনুষ্ঠানে গেল মিঠাই ওরফে সৌমিতৃষা।
advertisement
advertisement
পর্দার মিঠাই যতটা উচ্ছল প্রাণবন্ত(Mithai) ততটাই প্রাণখোলা মানুষ বাস্তবের সৌমিতৃষা। আর এবার সেই দৃশ্য ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সৌমিতৃষার লাইভ শো ভিডিও সেখানে অনুরাগীদের সাথে চরম আনন্দে মাততে দেখা গেল তাকে। প্রথমবার স্টেজ শোতে দর্শকদের মন রাখতে গাইলেন গানও। এদিন দর্শকদের সাথে আড্ডায় গানে মেতে উঠলেন অভিনেত্রী।
advertisement
কিন্তু জানেন কী কোন গাইল মিঠাই(Mithai)? প্রথমেই সে বলে নেয়, 'আমি কিন্তু বাথরুম সিঙ্গার। গান খুব একটা জানি না।' কিন্তু দর্শক নাছোড়বান্দা গান তারা শুনবেই। অত এব গান ধরল মিঠাই। তবে যে সে গান নয় একেবারে দেবশ্রী রায় অভিনীত ছবির গান গাইলেন তিনি। 'আমি কলকাতার রসগোল্লা' গানটি গাইলেন মিঠাই। তবে একটা গানে ছাড় নেই। তাঁর গান ভাল লাগে সকলের। এর পর আরও কতগুলি গান গাইলেন তিনি। জীবনের প্রথম স্টেজ শোতেই কাঁপিয়ে দিলেন সৌমিতৃষা। এই ভিডিও এখন ভাইরাল। বহু মানুষ এই ভিডিও দেখেছেন। এবং শেয়ার করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 18, 2022 12:19 AM IST









