advertisement

Mira Rajput’s kitchen: শৌখিন সাজ সরঞ্জামে সাজানো শাহিদ-মীরার কেতাদুরস্ত রান্নাঘর, মুগ্ধ নেটিজেনরা

Last Updated:

Mira Rajput’s kitchen: সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় মীরা রাজপুত (Mira Rajput)৷ দর্শকদের কাছে প্রাথমিকভাবে তাঁর পরিচয় ‘শাহিদ কপূরের স্ত্রী’ (Wife of Shahid Kapoor) হলেও নিজের একটি আলাদা জায়গা তৈরি করে নিতে পেরেছেন মীরা৷ সামাজিক মাধ্যমে তাঁর করা পোস্টও খুব পছন্দ নেটিজেনদের৷

মুম্বই : সামাজিক মাধ্যমে খুবই জনপ্রিয় মীরা রাজপুত (Mira Rajput)৷ দর্শকদের কাছে প্রাথমিকভাবে তাঁর পরিচয় ‘শাহিদ কপূরের স্ত্রী’ (Wife of Shahid Kapoor) হলেও নিজের একটি আলাদা জায়গা তৈরি করে নিতে পেরেছেন মীরা৷ সামাজিক মাধ্যমে তাঁর করা পোস্টও খুব পছন্দ নেটিজেনদের৷
মীরার পোস্টের বেশির ভাগ অংশ জুড়েই থাকে তাঁর পরিবার৷ সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর রান্নাঘরের একটি ছবি শেয়ার করেছেন মীরা৷ অনুরাগীরা বলছেন, মীরার মতোই কেতাদুরস্ত তাঁর রান্নাঘরও৷
আরও পড়ুন : ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়
ইনস্টাগ্রামে যে ছবি মীরা শেয়ার কেছেন, সেখানে দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন সবুজ ফ্লোরাল পোশাক পরে৷ রেফ্রিজারেটর খুলে ধরে আছেন সেটির দরজা৷ মীরার পোশাকের সঙ্গে যেন মিশে গিয়েছে সবুজ রঙের রেফ্রিজারেটর৷
advertisement
advertisement
আর কী কী আছে মীরার রান্নাঘরে? ছবিতে দেখা যাচ্ছে, সেখানে সাজানো আছে অত্যাধুনিক ওয়াইন কুলার, কফি মেশিন-সহ আধুনির হেঁসেলর সাজ সরঞ্জাম৷ নেটিজেনরা সহমত যে শাহিদ ও মীরা তাঁদের বাড়ির অন্দরসজ্জার ক্ষেত্রে খুবই শৌখিন৷
আরও পড়ুন : প্রতি মাসের ভাড়া ৮ লক্ষ টাকা! বিয়ের পর ভিকি-ক্যাটরিনা নাকি বিরাট-অনুষ্কার পড়শি
রেফ্রিজারেটরের সামনে তাঁর এই ছবি শেয়ার করে মীরা ক্যাপশন দিয়েছেন, ‘রিফ্রেশমেন্ট’৷ সঙ্গে জুসের প্যাকেটের ইমোজি৷
advertisement
দুই সন্তানকে নিয়ে জুহুর বাড়িতে থাকেন শাহিদ ও মীরা৷ ওরলিতেও তাঁদের একটি অ্যাপার্টমেন্ট আছে৷ সেটি তাঁরা সাজাচ্ছেন৷ মাঝে মাঝে বাড়ি সাজানোর পর্বের ছবিও শেয়ার করেন মীরা৷ বাড়ি ছবির পাশাপাশি সম্প্রতি মীরা শেয়ার করেছেন মলদ্বীপে তাঁদের ছুটির অবসরের মুহূর্তও৷ শাহিদ ও দুই সন্তানকে নিয়ে সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি ৷ মলদ্বীপে ছুটির মধ্যে তাঁদের নৈশভোজের ছবি শেয়ার করেছেন তিনি৷
advertisement
আরও পড়ুন : ক্যাটরিনার আগে এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেতেন ভিকি কৌশল
বেড়াতে গেলে কীভাবে সাজবেন, মীরার সেই টিপসও বেশ ভাল লেগেছে নেটিজেনদের৷ মীরা জানিয়েছেন, তিনি বেশি জিনিসপত্র নিয়ে বেড়াতে যেতে পছন্দ করেন না৷ কোথাও বেড়াতে গেলে হাইড্রেটিং সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন কনসিলর, ব্লাশার এবং লিপস্টিকই তাঁর সাজরহস্যের সঙ্গী৷ সবার শেষে অবশ্যই রয়েছে মাস্ক!
advertisement
শাহিদ ও মীরা বিয়ে করেন ২০১৫ সালে৷ তাঁদের দুই সন্তানের নাম মিশা এবং জেইন৷ বিয়ের আগে করিনা কপূর-সহ একাধিক নায়িকার সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক ছিল শাহিদের৷ কিন্তু বিগত সম্পর্কের ছায়া পড়েনি তাঁর দাম্পত্যে৷ বলিউডে শাহিদ-মীরা ইদানীং পরিচিত পাওয়ার কাপল হিসেবেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mira Rajput’s kitchen: শৌখিন সাজ সরঞ্জামে সাজানো শাহিদ-মীরার কেতাদুরস্ত রান্নাঘর, মুগ্ধ নেটিজেনরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement