advertisement

দেখতে দেখতে এক বছর, আবেগী পোস্ট মিস ওয়ার্ল্ড মানুষীর

Last Updated:
#সানায়া: ঠিক এক বছর আগের ঘটনা৷ আন্তর্জাতিক মঞ্চে ভারতের ১৭ বছরের খরা কাটিয়ে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন মানুষী চিল্লর৷ স্বপ্নপূরণের পর বছর ঘুরে গিয়েছে৷ দেখতে দেখতে কেটে গিয়েছে মানুষীর ২১ বছরের জীবনের সেরা বছরটা৷ এবার নিজের খেতাব অন্য কাউকে দিয়ে দেওয়ার সময়৷
আগামিকাল ৮ ডিসেম্বর চিনের সানায়া দ্বীপে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ২০১৮-র আসর৷ সারা বিশ্বের ১১৮ জন প্রতিযোগীর মধ্যে থেকে বেছে নেওয়া হবে এবছরের বিজয়ী৷ তার মাথায় মুকুট পরিয়ে দেবেন মানুষী৷ তার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন মানুষী৷ ইনস্টাগ্রামে পোস্ট করলেন নিজের সেই আবেগঘন অনুভূতি৷
মানুষী লিখেছেন, "একদিকে যেমন আমার জীবনের একটা অধ্যায়ের সূর্যাস্ত হচ্ছে, অন্যদিকে নতুন অধ্যায়ের জন্য আমি উত্তেজিত৷ কে বলতে পারে ভবিষ্যতে কী আছে? এই এক বছরে আমি একটি বিষয় সম্পর্কে নিশ্চিত হয়েছি৷ জীবনে যেই পরিস্থিতিই আসুক না কেন আমি সেটাই উপভোগ করবো, সেখান থেকে যা শেখা যায় শিখবো৷ এখন সময় এসেছে মিস ওয়ার্ল্ডের ঐতিহ্য অন্য কাউকে এগিয়ে নিয়ে যেতে দেওয়ার৷ আর আমি ফিরে যেতে চাই আগের সেই কৌতূহলী, উত্সাহী মানুষীতে৷ জীবনে অনেক মাইলফলক ছোঁয়া বাকি এখনও৷"
advertisement
advertisement
দেখুন সেই পোস্ট
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেখতে দেখতে এক বছর, আবেগী পোস্ট মিস ওয়ার্ল্ড মানুষীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement