advertisement

Love Hostel movie review: ভিন ধর্মের বিয়ের গল্পে ভিলেন দুর্বল চিত্রনাট্য! দিশাহীন লাভ হোস্টেল

Last Updated:

Vikrant Massey and Sanya Malhotra: বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে এমন দম্পতিদের হত্যার বিষয়ে খুবই উদ্যোগী ববি দেওলের চরিত্রটি।

লাভ হোস্টেল
পরিচালক- শংকর রমন
অভিনয়ে: সানিয়া মালহোত্রা, বিক্রান্ত মাসসি এবং ববি দেওল
advertisement
সিনেমাটোগ্রাফার-পরিচালক শঙ্কর রমনের প্রথম চলচ্চিত্র গুরগাঁও ছিল মন্থর নিও-ন্যয়ার চলচ্চিত্র। নতুন চলচ্চিত্র লাভ হোস্টেলে (Love Hostel movie review) সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটেছেন পরিচালক । Zee5-এ মুক্তি পাওয়া এই সিনেমাটি অত্যন্ত দ্রুত গতির, সম্ভবত আরও আধঘণ্টা বাড়ালে চরিত্রগুলিকে নিয়ে আরও একটু খেলা যেত। দ্রুততার কারণেই হোক বা চিত্রনাট্যের দুর্বলতা, চরিত্রগুলি কোথাও যেন সম্পৃক্ত হয়ে উঠতে পারেনি। লাভ হোস্টেল (Love Hostel movie review) যেন অসম্পূর্ণই রয়ে গেছে নানা দিকে।
advertisement
হরিয়ানার পটভূমিতে লাভ হোস্টেল (Love Hostel movie review) এক নববিবাহিত দম্পতির গল্প বলে, দুই চরিত্রই দুই ধর্মের। আহমেদ চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসসি (Vikrant Massey) এবং জ্যোতির চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা (Sanya Malhotra)। একটি সরকারি শেলটার হোমে আশ্রয় চায় এই দম্পতি৷ এই হোমে সেই দম্পতিরাই থাকেন যাদের অভিভাবক বা ধর্মীয় সম্প্রদায়ের তরফে প্রাণহানির বা অন্যান্য ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
আহমেদ এবং জ্যোতির প্রেম ও সম্পর্ক জ্যোতির ঠাকুমা বিধায়ক কমলা দিলাওয়ারকে (স্বরূপা ঘোষ) কে ভীষণভাবে ক্ষুব্ধ করে। কমলা রক্ষণশীল এবং ভীষণভাবে চান জ্যোতি বাড়ি ফিরে আসুক যাতে জ্যোতিকে তিনি খুন করতে পারেন। আহমেদ এবং জ্যোতির গতিবিধিকে নজরে রাখতে তিনি একজন হিটম্যানকেও (ববি দেওল) কাজে লাগান। বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে এমন দম্পতিদের হত্যার বিষয়ে খুবই উদ্যোগী ববি দেওলের চরিত্রটি। এই মনোভাবের পিছনে লুকিয়ে রয়েছে অতীতের একটি ঘটনা। চলচ্চিত্রের শেষের মুখে তা জানা যায়।
advertisement
অ্যাকশন দৃশ্যগুলি দুর্দান্তভাবে কোরিওগ্রাফ করেছেন অমৃতপাল সিং। কিন্তু লাভ হোস্টেলের (Love Hostel movie review) গল্পটি বড্ড তাড়াহুড়ো করে লেখা বলেই মনে হয়। কিন্তু রমনের চলচ্চিত্রায়নের গুণে কিছুটা হলেও উতরে গিয়েছে লাভ হোস্টেল। শঙ্কর রমন, মেহক জামাল এবং যোগী সিংহের লেখা লাভ হোস্টেল তীব্রভাবে মনে করিয়ে দিয়েছে জোয়েল এবং ইথান কোয়েনের ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৭) এর কথা।
advertisement
ডাগরের চরিত্রে ববি দেওল বেশ মানানসই। বিবেক শাহের সিনেমাটোগ্রাফি প্রশংসনীয়। তবে সবচেয়ে নজর কেড়েছেন অভিনেতা বিক্রান্ত মাসসি। এই জাতীয় অ্যাকশন মুভিতেও তাঁর অভিনয় দুর্দান্ত। তবে লাভ হোস্টেলে ভিন্ন ধর্মে বা ভিন্ন জাতে বিয়ে করা দম্পতিদের বিষয়ে তেমন উল্লেখযোগ্য কিছুও বলার নেই। এক সমকামী দম্পতিকেও দেখানো হয়েছে, তবে কোনও কিছুই গভীরে ছাপ ফেলতে পারেনি। প্রয়োজন ছিল আরও নিঁখুত চিত্রনাট্যের।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Love Hostel movie review: ভিন ধর্মের বিয়ের গল্পে ভিলেন দুর্বল চিত্রনাট্য! দিশাহীন লাভ হোস্টেল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement