advertisement

'যাবতীয় তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ রয়েছে!' মিমির বিরুদ্ধে ২০ টাকা লক্ষ টাকা মানহানির মামলা দায়েরের পর আর কী বললেন তনয়?

Last Updated:

সূত্রের খবর,  শারীরিক হেনস্থার বাড়তি একটি অভিযোগ দায়ের হয় তনয়ের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই মিমির গোপন জবানবন্দি নেওয়া হয় বলে খবর।

মিমির বিরুদ্ধে ২০ টাকা লক্ষ টাকা মানহানির মামলা দায়েরের পর আর কী বললেন তনয়?
মিমির বিরুদ্ধে ২০ টাকা লক্ষ টাকা মানহানির মামলা দায়েরের পর আর কী বললেন তনয়?
বনগাঁ:  বুধবার অভিযুক্ত তনয় শাস্ত্র্রীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানো হয় মিমি চক্রবর্তীকে। তনয় বলেন, ‘আইনের ওপর আমার সম্পূর্ণ আস্হা রয়েছে। আমি সত্যের পথে রয়েছি। তাই সুবিচার পাব- এমনটাই আশা করছি। আমার আইনজীবী অভিনেত্রী মিমিকে অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ, ২০ লক্ষ ক্ষতিপূরণের চিঠি পাঠিয়েছেন। আমার কাছে যাবতীয় তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ রয়েছে। পুলিশ প্রশাসন তার কাজ করেছে। আমাকে জেলে যেতে হয়েছিল। সেসময় আমার পরিবার কী দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে গিয়েছে তা শুধু আমরাই জানি। সত্যের পথে ছিলাম বলেই এখন জেলের বাইরে রয়েছি। তাই অভিনেত্রী মিমিকে আমি জনসমক্ষে ক্ষমা চাইতে বলছি।’
advertisement
অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আইনি নোটিস। বনগাঁর শোয়ে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পরে আসার কারণে নোটিস পাঠানো হল টলিউড অভিনেত্রীকে। নোটিসে চাওয়া হল অনুষ্ঠানের ২.৬৫ লক্ষ টাকা, পাশাপাশি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণও চাওয়া হয়। এখানেই শেষ নয়, ৪৮ ঘণ্টার মধ্যে জনসমক্ষে ক্ষমা প্রার্থনা চাক মিমি, নোটিসে এমনটাই আবেদন বনগাঁর অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রীর। তনয়ের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি দেওয়ানি ও ফৌজদারি, উভয় মামলার হুঁশিয়ারি দিয়েছেন নোটিসে।
advertisement
অভিযোগ, রাত ৯:৩০ আসার কথা ছিল মিমির। কিন্তু তিনি পৌঁছান রাত ১১:৩০ নাগাদ। রাত ১২ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিলো SDO বনগাঁ। এদিকে চলতি মাসে আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন মিমি চক্রবর্তী। ওই ঘটনায় মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে মিমি প্রথমে শুধু হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই মামলার তদন্তে বাধা দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ায় তনয় এবং তার দুই সহযোগী। তদন্তে বাধা দেওয়ার অভিযোগেই গ্রেফতার করা হয়েছিল তনয়কে। জানা যাচ্ছে, এ বার তার বিরুদ্ধে উঠেছে শারীরিক হেনস্থার অভিযোগও।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'যাবতীয় তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ রয়েছে!' মিমির বিরুদ্ধে ২০ টাকা লক্ষ টাকা মানহানির মামলা দায়েরের পর আর কী বললেন তনয়?
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement