advertisement

Lady Gaga: ১৯ বছর বয়সে ধর্ষিতা হয়ে অন্তঃসত্ত্বা, অতীতের যন্ত্রণার কথা জানালেন গায়িকা

Last Updated:

লেডি গাগা-র কথায়, ‘ এক প্রযোজক হুমকি দিয়েছিলেন, পোশাক না খুললে আমার সব গান নষ্ট করে ফেলা হবে৷ শুনে আমি আতঙ্কে যেন বরফ হয়ে গিয়েছিলাম...তারপর...তারপর আমার মনে নেই’৷ যন্ত্রণাবিদ্ধ কণ্ঠে তিক্ত স্মৃতি মনে করেছেন শিল্পী ৷

মুম্বই : ‘লেডি গাগা’ নাম যেন উচ্ছ্বাস ও গ্ল্যামারের প্রতীক ৷ কিন্তু আলোর নীচেই যেমন অন্ধকার, ঠিক তেমনই গ্ল্যামারের আড়ালেই আছে যন্ত্রণা ৷ গ্র্যামি ও অস্কার সম্মানে ভূষিত শিল্পী নিজেই জানিয়েছেন সেই ক্লীষ্ট অতীত৷ এক শো-এ লেডি গাগা সম্প্রতি জানিয়েছেন উনিশ বছর বয়সে তিনি ধর্ষিতা হয়েছিলেন ৷
লেডি গাগা-র কথায়, ‘ এক প্রযোজক হুমকি দিয়েছিলেন, পোশাক না খুললে আমার সব গান নষ্ট করে ফেলা হবে৷ শুনে আমি আতঙ্কে যেন বরফ হয়ে গিয়েছিলাম...তারপর...তারপর আমার মনে নেই’৷ যন্ত্রণাবিদ্ধ কণ্ঠে তিক্ত স্মৃতি মনে করেছেন শিল্পী ৷
কিন্তু কে অপরাধী? তার নাম প্রকাশ করতে অস্বস্তি আছে, স্বীকার করেছেন লেডি গাগা ৷ তার মুখোমুখিও আর হতে চান না তিনি৷
advertisement
advertisement
শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক কষ্টও কিছু কম ছিল না৷ অভিযোগ গাগা-র ৷ তিলে তিলে যন্ত্রণা সহ্য করতে হয়েছিল দিনের পর দিন ৷ অভিযোগ, তাঁকে সন্তানসম্ভবা অবস্থায় বাবা মায়ের বাড়ির এক কোণায় ফেলে গিয়েছিল অপরাধী৷ তীব্র মানসিক আঘাতের জন্য দু বছর ধরে তিনি পাল্টে গিয়েছিলেন সম্পূ্র্ণ ৷
কিন্তু যন্ত্রণার সেই আগুন থেকেই ফিনিক্স পাখির মতো সাফল্যের উড়ানে পা রেখেছেন বিখ্যাত এই শিল্পী৷ সাফল্যের হাত ধরে জীবনে এসেছে একাধিক সম্পর্ক ৷ দীর্ঘস্থায়ী হয়নি কোনওটাই ৷ বর্তমানে লেডি গাগা প্রণয়ের সম্পর্কে আবদ্ধ মাইকেল পোলানস্কি নামের এক উদ্যোগপতির সঙ্গে ৷
advertisement
কিন্তু এত দিন পর তিনি এই যন্ত্রণার কথা শেয়ার করলেন কেন? ৩৫ বছর বয়সি গাগা জানিয়েছেন, তিনি কারওর কাছ থেকে সমবেদনা বা করুণা চান না৷ বরং, নিজের কষ্টের কথা সকলের সঙ্গে ভাগ করে নিজের মনের ভার হাল্কা করেছেন তিনি ৷ তিনি বিশ্বাস করেন, কষ্ট ভাগ করে নিলে তার ক্ষত প্রশমিত হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lady Gaga: ১৯ বছর বয়সে ধর্ষিতা হয়ে অন্তঃসত্ত্বা, অতীতের যন্ত্রণার কথা জানালেন গায়িকা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement