advertisement

Khela Jokhon : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিমির ‘খেলা যখন’ শুরু হল

Last Updated:
কলকাতা : আড়াই বছর অপেক্ষার পর অবশেষে শুরু হল ‘খেলা যখন’-এর শ্যুটিং ৷ প্রথম দিনের শ্যুটিঙের ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)৷ তাঁর এবং পরিচালক অরিন্দম শীলের ছবি শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন, ‘‘অবশেষে প্রথম দিন ৷ এর জন্য অপেক্ষা করতে হয়েছে আড়াই বছর ৷ বরাবরের মতো আপনাদের ভালবাসা ও আশীর্বাদ চাই৷’’
অতিমারির প্রকোপ কমার পর ‘খেলা যখন’-এর শ্যুটিং অগাস্টে শুরু হওয়ার কথা ছিল ৷ সেই মতো সব রকম কোভিডবিধি মেনে কলকাতার এক মলে মঙ্গলবার থেকে শুরু হল শ্যুটিং ৷
advertisement
আগেই সংবাদমাধ্যমে পরিচালক জানিয়েছেন, এই ছবিতে আবার অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধছেন মিমি ৷ প্রসঙ্গত দু’জনের প্রথম ধারাবাহিক ‘গানের ওপারে’ এবং ছবি ‘বাপি বাড়ি যা’-ও একসঙ্গে ৷ এছাড়া ক্রিসক্রসেও তাঁরাই জুটি ৷ ছবিতে বিশেষ চরিত্রে আছেন সুস্মিতা চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া ৷ এই প্রথম কোনও ছবিতে একসঙ্গে কাজ করবেন তৃণমূলের বিধায়ক ও সাংসদ ৷ ছবির আরও একটি চমক হল, গায়ক হরিহরণের ছেলে কর্ণও কাজ করছেন এই ছবিতে ৷ সুরকারের দায়িত্বে আছেন বিক্রম ঘোষ ৷ পরস্থিতি ঠিক থাকলে এ বছর ডিসেম্বরে হল-এ মুক্তি পাওয়ার কথা ‘খেলা যখন’-এর ৷
advertisement
এর আগে ‘মহানন্দা’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অরিন্দম শীল ৷ মহাশ্বেতা দেবীর জীবনী নির্ভর এই ছবির নামভূমিকায় আছেন গার্গী রায়চৌধুরী ৷ তাঁর বিপরীতে অভিনয় করছেন দেবশঙ্কর হালদার ৷ বিশেষ চরিত্রে দেখা যাবে ঈশা সাহাকেও ৷ এ বছর পুজোর সময় মুক্তি পাওয়ার কথা ‘মহানন্দা’-র ৷
‘মহানন্দা’-র শ্যুটিং শেষ করেই অরিন্দম ব্যস্ত হয়ে পড়লেন ‘খেলা যখন’ নিয়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Khela Jokhon : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিমির ‘খেলা যখন’ শুরু হল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement