advertisement

Kangana Ranaut : এক নতুন অবতারে কঙ্গনা! সবচেয়ে সাহসী রিয়্যালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে?

Last Updated:

Kangana Ranaut : জানা যাচ্ছে এই শো নাকি খুব সাহসী হতে চলেছে। অর্থাৎ নির্ভীকরাই এই শোয়ে অংশ নেবেন।

এক নতুন অবতারে কঙ্গনা! সবচেয়ে সাহসী রিয়্যালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে?
এক নতুন অবতারে কঙ্গনা! সবচেয়ে সাহসী রিয়্যালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে?
#মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় শো বিগবস শেষ হয়েছে। পরবর্তী সিজন শুরু হওয়ার জন্য এখনও বেশ কয়েক মাসের অপেক্ষা। তবে এই ধরনের রিয়্যালিটি শো যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর। বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, একই ফরম্যাটের একটি রিয়্যালিটি শো শুরু হতে চলেছে শীঘ্রই। একতা কাপুর (Ekta Kapoor) প্রযোজিত এই নতুন রিয়্যালিটি শোয়ের ঘোষণা শীঘ্রই হতে চলেছে।
তবে এই শোয়ে রয়েছে আরও একটি চমক। শোয়ের নির্মাতারা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন, কে করবেন এই শোয়ের সঞ্চালনা। জানা যাচ্ছে এই শো নাকি খুব সাহসী হতে চলেছে। অর্থাৎ নির্ভীকরাই এই শোয়ে অংশ নেবেন। আর তাই শোয়ের সঞ্চালক হিসেবে ভাবা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। কারণ তিনি খুবই স্পষ্টবাদী। নিজের মতামত পোষণ করতে ভয় পান না। নির্মাতারা এমনই মনে করেন। তবে এই শো টেলিভিশনে নয়। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বলে জানা যাচ্ছে।
advertisement
advertisement
বিভিন্ন বিষয়ে বলিউডের অন্য অভিনেতাদের সঙ্গে কঙ্গনার মতান্তর হয়। এই বিষয়গুলি মাথায় রেখেই কঙ্গনার (Kangana Ranaut) কথা ভাবা হয়েছে বলে জানা যাচ্ছে। এক সূত্রের কথায়, "বিগবসের ফরম্যাটেই তৈরি হবে এই শো। এটি একটি রিয়্যালিটি শো যেখানে প্রতিযোগীরা ৮-১০ সপ্তাহ থাকবেন। তাঁরা যেখানে থাকবেন তার চারদিকে ক্যামেরা থাকবে। বিভিন্ন টাস্ক দেওয়া হবে প্রতিযোগীদের। অলট বালাজি ও এমএক্স প্লেয়ারে ২৪ ঘণ্টা এই শো স্ট্রিম করবে। সপ্তাহের সাত দিনই এই লাইভ স্ট্রিমিং হবে।"
advertisement
প্রসঙ্গত, কঙ্গনাকে (Kangana Ranaut) শেষ দেখা গিয়েছে জয় ললিতার বায়োপিক থালাইভি ছবিতে। এর পরে তাঁকে দেখা যাবে রজনীশ ঘাইয়ের পরিচালিত ধকাড় ছবিতে। এছাড়াও টিকু ওয়েডস শেরু নামে একটি ছবি প্রযোজনা করছেন কঙ্গনা। ছবিতে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। এই রিয়্যালিটি শোয়ে তিনি অংশ নিলে এটাই তাঁর প্রথম তাঁর ওটিট কাজ হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kangana Ranaut : এক নতুন অবতারে কঙ্গনা! সবচেয়ে সাহসী রিয়্যালিটি শো-তে দেখা যাবে অভিনেত্রীকে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement