advertisement

Filmfare Awards 2023: সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...

Last Updated:

Filmfare Awards 2023: মঞ্চে উঠে পারফর্ম করার ঠিক পাঁচ-দশ মিনিট আগেই গাউনের চেন কেটে গেল জাহ্নবীর৷ স্টেজে ওঠার আগেই চরম সমস্যায় পড়লেন জাহ্নবী কাপুর৷

সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
মুম্বই:বলি তারকারা হামেশাই উপস মোমেন্টের শিকার হয়ে থাকেন৷ নিজেকে সুন্দর দেখাতে গিয়েই ঘটে যায় চরম বিপত্তি৷ এবার তেমনটাই হল বলি অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে৷ মঞ্চে উঠে পারফর্ম করার ঠিক পাঁচ-দশ মিনিট আগেই গাউনের চেন কেটে গেল জাহ্নবীর৷ স্টেজে ওঠার আগেই চরম সমস্যায় পড়লেন জাহ্নবী কাপুর৷
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল ৬৮ তম ফিল্মফেয়ার অনুষ্ঠান৷ সেখানেই রেড কার্পেটে বেগুনি রঙের লং গাউন পরে হাঁটার আগেই পোশাক বিভ্রাটে পড়লেন অভিনেত্রী৷ ফিল্মফেয়ারের অনুষ্ঠানের রাতে একবার নয়, দুবার চেন কেটে গেছে৷ প্রথমবার চেন কেটে যাওয়ার পর তা সেলাই করেন, কিন্তু ফের তা কেটে যায়৷ এদিকে মঞ্চে তখন ডাক পড়েছে৷ শেষ মুহূর্তে কীভাবে পরিস্থিতি সামাল দিলেন তা শুনলে চমকে যাবেন৷
advertisement
advertisement
advertisement
ফিল্মফেয়ারের অনুষ্ঠানের রাতে একের পর এক সমস্যায় পড়েন জাহ্নবী কাপুর৷ নিজের সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার কথা খোলসা করেন অভিনেত্রী৷ জাহ্নবী কাপুর লেখেন, 'যখন তোমার গাউনের চেন রেড কার্পেটে হাঁটার ৫ মিনিট আগে, আর মঞ্চে পারফর্ম করতে ওঠবার ১২ মিনিট আগে কেটে যায়৷ সেই অবস্থা আর কী'৷ জাহ্নবীর শেয়ার করা ছবিতেই পুরো বিষয়টি স্পষ্ট ফুটে উঠেছে৷ যেখানে দেখা গেছে, গাড়ির ভিতর বসে রয়েছেন শ্রী কন্যা৷ পাশে বসে দর্জি তার গাউনের চেন সেলাই করছেন৷ অন্য ছবিতে দেখা যাচ্ছে, ভ্যানিটির অন্দরে সাজসজ্জার শিল্পীরা জাহ্নবীর গাউনের চেন আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছেন৷ শেষমুহূর্তে অন্য পোশাক পরার পৌঁছানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী৷ মাত্র ১০ মিনিটের মধ্যেই অন্য পোশাকে পরে সকলের সামনে এলেন শ্রী কন্যা৷ জরির কাজ করা প্যান্ট,শর্ট স্কার্ট পরে স্টেজে ওঠেন তিনি৷ জাহ্নবীর এই ছবি শেয়ার করতেই নিমেষে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
ফিল্মফেয়ার অনুষ্ঠানে 'মিলি'-র জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জাহ্নবী৷ যদিও 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র জন্য সেই পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভট্ট৷ জাহ্নবীকে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছে 'মিলি' ছবিতে৷ এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে জাহ্নবীর৷ 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিতে রাজকুমার রাও-এর বিপরীতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে৷ বলিউডের পাশাপাশি তেলেগু ছবিতেও অভিনয় করছেন জাহ্নবী কাপুর৷ এই ছবিতে জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে জাহ্নবী কাপুরকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Filmfare Awards 2023: সর্বনাশ! আর একটু হলেই ঘটত বিপত্তি, মঞ্চে ওঠার আগে গাউনের চেন কেটে গেল জাহ্নবীর, তারপর...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement