advertisement

Jacqueline Fernandez : জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে! নায়িকাকে মুগ্ধ করতে কী কী করেছিলেন প্রতারক সুকেশ

Last Updated:

Jacqueline Fernandez: জ্যাকলিনকে উপহারে ভরিয়ে দিয়েছিলেন সুকেশ। এর মধ্যে রয়েছে গাড়ি, ঘোড়া ও আরও বিলাসবহুল জিনিস।

জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে! নায়িকাকে মুগ্ধ করতে কী কী করেছিলেন প্রতারক সুকেশ
জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে! নায়িকাকে মুগ্ধ করতে কী কী করেছিলেন প্রতারক সুকেশ
#মুম্বই: অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) মন জয় করতে কিছুমাত্র বাকি রাখেননি প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। জানা গিয়েছে জ্যাকলিনকে উপহারে ভরিয়ে দিয়েছিলেন সুকেশ। এর মধ্যে রয়েছে গাড়ি, ঘোড়া ও আরও বিলাসবহুল জিনিস। এছাড়াও আরও বিভিন্ন ভাবে জ্যাকলিনকে মুগ্ধ করার চেষ্টা করছিলেন তিনি।
জানা যাচ্ছে, জ্যাকলিনের (Jacqueline Fernandez) জন্য একের পরে এক ছবি প্রযোজনা করার কথা দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। এমনকি সুকেশ বিভিন্নদের সাক্ষী রেখে জ্যাকলিনকে কথা দিয়েছিলেন, বড় প্রযোজকদের সঙ্গে জোট বেঁধে তিনটি পার্টের মহিলা সুপারহিরোর উপরে ছবি করবেন। এর বাজেট ৫০০ কোটি টাকা বলেও জানান সুকেশ।
advertisement
advertisement
এক সূত্রের কথায়, "সুকেশ জানত, জ্যাকলিন বলিউডে কাজ খুঁজছেন। ওর হাকে বেশি ছবি ছিল না। এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে জ্যাকলিনের মন জয় করতে চান সুকেশ। জ্যাকলিনকে কথা দিয়েছিলেন, তাঁকে নিয়ে দেশের প্রথম মহিলা সুপারহিরো ছবি করবেন এবং হলিউডের VFX শিল্পীরা কাজ করবেন। বিরাট ভাবে এই ছবির শ্যুটিং হবেন বলেও তিনি জানান। জ্যাকলিনকে সুকেশ বলেছিলেন, তাঁকে নাকি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে। আর তাই তার জন্য একটি সুপারহিরো ছবি বানানোই যায়।"
advertisement
জ্যাকলিন (Jacqueline Fernandez) এই কথাগুলি বিশ্বাস করেছিলেন। ভেবেছিলেন, সত্যিই তাঁকে নিয়ে একটি ছবি হবে। জ্যাকলিনের সঙ্গে কথা বলার আগে সুকেশ নাকি ছবির বাজেট নিয়ে খুবই গবেষণা করেছিলেন। ‌প্রসঙ্গত, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে রয়েছে ২০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। এই বিষয়ে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদও করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সুকেশের বিরুদ্ধে ৭০০০ পাতার একটি চার্জশিট ফাইল করেছে ইডি। সুকেশের সঙ্গে তার স্ত্রী লীনা মারিয়া পলও অভিযুক্ত। এই ঘটনায় নাম জড়িয়েছে বলিউডের আরও এক অভিনেত্রী নোরা ফাতেহিরও (Nora Fatehi)। নোরাকেও একটি দামী গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jacqueline Fernandez : জ্যাকলিনকে নাকি অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে! নায়িকাকে মুগ্ধ করতে কী কী করেছিলেন প্রতারক সুকেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement