advertisement

Archana Puran Singh on Sidhu: কপিল শর্মা শো-তে ফিরছেন সিধু? অর্চনার মন্তব্যে জোর জল্পনা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় সিধুর ফেরা ও অর্চনার যাওয়া নিয়ে শুরু হয়েছে মিম যুদ্ধ। তবে ট্রোলদের একহাত নিতে ছাড়েননি অর্চনা পূরণ সিং। (Archana Puran Singh on Sidhu)

Archana Puran Singh on Sidhu
Archana Puran Singh on Sidhu
#মুম্বই: পঞ্জাবের বিধানসভা নির্বাচনে নভজ্যোত সিং সিধুর হারের পরই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে কি ফের দ্য কপিল শর্মা শো-তেই ফিরছেন সিধু? আর তার উপর অর্চনা পূরণ সিংয়ের মন্তব্যও সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। সিধু হেরে যাওয়ার পর থেকেই অর্চনা পূরণ সিং ট্রেন্ডিংয়ে (Archana Puran Singh on Sidhu)। সোশ্যাল মিডিয়ায় সিধুর ফেরা ও অর্চনার যাওয়া নিয়ে শুরু হয়েছে মিম যুদ্ধ। তবে ট্রোলদের একহাত নিতে ছাড়েননি অর্চনা পূরণ সিং। (Archana Puran Singh on Sidhu)
একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অর্চনা নিজের মনের কথা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমি এখন আর এই সব মিমে প্রভাবিত হই না, কারণ এগুলো নতুন নয়। আমি শুধু অবাক হই দেখে যে, একজন মানুষ এই সব ছেড়ে রাজনীতিতে গেলেন। তারপরেও তিনি এটার সঙ্গে জড়িয়েই রয়েছেন। আমি কোনওদিন রাজনীতি করিনি। আমার এই শো-তে একটা দায়িত্ব রয়েছে। কিন্তু সিধুর সঙ্গে যখনই কিছু হয় লোকে আমায় নিয়ে মিম বানায়। এটা অবাক করার কিছু নয়।' (Archana Puran Singh on Sidhu)
advertisement
আরও পড়ুন: পঞ্জাবের হবু মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বিশেষ বার্তা কপিল শর্মার, প্রিয় বন্ধুকে লিখলেন...
২০১৭ সাল পর্যন্ত দ্য কপিল শর্মা শো-তে প্রাত্যহিক অতিথির আসনে ছিলেন সিধু। তার পর তিনি রাজনীতিতে প্রবেশ করলে সেখানে আসেন অর্চনা পূরণ সিং। শো-তে মাঝে মাঝে কপিলও অর্চনা সিধুর আসন 'চুরি' করেছেন বলে মজা করেন। এ প্রসঙ্গে অর্চনার আরও বক্তব্য, 'যদি প্রযোজক ও নির্মাতারা চান সিধুকে তাহলে আমার চলে যেতে কোনও অসুবিধে নেই। আমি এগিয়ে যাব অন্য কাজের দিকে।'
advertisement
advertisement
আরও পড়ুন: কেউ শাড়ির সাজে মোহময়ী, কেউ নজর কাড়ছেন ছকভাঙা সাজে! বলিউডের অনন্য সুন্দরীরা...
পঞ্জাবের ভোটের পরই আম আদমি পার্টির নেতা ভগবন্ত মানকে এমন ঐতিহাসিক জয়ের শুভেচ্ছা জানিয়েছেন আরেক কৌতুক শিল্পী কপিল শর্মা। পঞ্জাবি ও ইংরেজিতে লিখে স্ত্রী গিন্নি ছত্রাতের সঙ্গে বিয়ের ছবি শেয়ার করেছেন কপিল। কপিলের বিয়েতে অতিথি হয়ে এসেছিলেন ভগবন্ত মান। ভগবন্ত মানও আগে একজন কৌতুক শিল্পীই ছিলেন। সেই ভগবন্ত মানই ইতিহাস তৈরি করেছেন পঞ্জাবের বিধানসভা নির্বাচনে। তিনিই হতে চলেছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Archana Puran Singh on Sidhu: কপিল শর্মা শো-তে ফিরছেন সিধু? অর্চনার মন্তব্যে জোর জল্পনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement