advertisement

আমি হিরোদের থেকে কম যাই না, ইরফানকে জব্দ করলেন লালু প্রসাদ যাদব !

Last Updated:

রসিকতার জন্য বরাবরই জনপ্রিয় লালু প্রসাদ যাদব ৷ আর সেই রসিকতা দিয়েই এবার অভিনেতা ইরফান খানকে জব্দ করলেন লালু প্রসাদ !

#মুম্বই: রসিকতার জন্য বরাবরই জনপ্রিয় লালু প্রসাদ যাদব ৷ আর সেই রসিকতা দিয়েই এবার অভিনেতা ইরফান খানকে জব্দ করলেন লালু প্রসাদ !
শুক্রবার ইরফান খান তাঁর নতুন ছবি ‘মাদারি’ ছবির প্রোমোশনে গিয়েছিলেন পটনায় ৷ প্রোমোশনে গিয়েই ইরফান দেখা করলেন লালু প্রসাদ যাদবের সঙ্গে৷ আর প্রোমোশনের সঙ্গে সঙ্গে একেবারে ফিল্মি আড্ডায় মেতে উঠলেন লালু ও ইরফান ৷
তবে জানা গিয়েছে, ইরফান খানকে চুপ করিয়ে লালুই নাকি বেশি কথা বলেছেন ৷ রীতিমতো ইরফানের ইন্টারভিউ নিয়ে সেরেছেন লালু ৷ কথায় কথায়, লালু প্রসাদ যাদব ইরফানকে জানিয়েছেন, ‘আমি কোনও হিরোর থেকে কম যাই না ৷ আমি একটা ছবিতে একেবারে লিড রোলে অভিনয় করতে চাই ৷’
advertisement
advertisement
শুধু তাই নয়, লালুর ইচ্ছে একেবারে বলিউডের মশালা ছবির মতো কোনও ছবিতে অভিনয় করার ৷ এমনকী, লালু স্পষ্ট ইরফানকে জানিয়েছেন ‘বলিউডে আমার বায়োপিক তৈরি হওয়া উচিত ৷ যেখানে আমি অভিনয় করব, আমার চরিত্রে ৷’ আর সঙ্গে ইরফানকে লালু নির্দেশ দিয়েছেন তাঁর জন্য যেন নায়িকা খুঁজে দেন ইরফানই !
লালু প্রসাদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ইরফানও খুব উচ্ছ্বসিত ৷ ইরফান জানিয়েছেন, ‘দারুণ মানুষ ৷ নেতা হিসেবেও, মানুষ হিসেবেও এবং বেশ রসিক মানুষ !’
advertisement
‘মাদারি’ ছবিটি মুক্তি পাবে জুলাই মাসের ২২ তারিখ ৷ ছবিটি পরিচালনা করেছেন নিশিকান্ত কামান্ত ৷ ছবিতে, ইরফান ছাড়াও রয়েছেন জিমি সেরগিল ও তুষার ডালভি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমি হিরোদের থেকে কম যাই না, ইরফানকে জব্দ করলেন লালু প্রসাদ যাদব !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement