advertisement

এবার আদরের ছবিও সোশ্যাল মিডিয়ায় দিলেন রাজ-শুভশ্রী !

Last Updated:

বিয়ে হয়েছে তুমুল ঘটা করে ৷ তারপর অষ্টমঙ্গলা থেকে হনিমুন, সবেতেই নজর কেড়েছেন এই মুহূর্তে টলিউডের মোস্ট হ্যাপেনিং সেলিব্রিটি কাপল ৷ তারপর আবার নিজেদের কর্মজগতেও ফিরেছেন ‘রাজশ্রী’, অর্থাৎ নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর পরিচালক রাজ চক্রবর্তী ৷

#কলকাতা: বিয়ে হয়েছে তুমুল ঘটা করে ৷ তারপর অষ্টমঙ্গলা থেকে হনিমুন, সবেতেই নজর কেড়েছেন এই মুহূর্তে টলিউডের মোস্ট হ্যাপেনিং  সেলিব্রিটি কাপল ৷ তারপর আবার নিজেদের কর্মজগতেও ফিরেছেন ‘রাজশ্রী’, অর্থাৎ নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর পরিচালক রাজ চক্রবর্তী ৷ নতুন ছবির শুটিং শুরু করেছেন রাজ ৷ অরুণাচলের পাহাড়ে পাহাড়ে চলছে সেই ছবির শুটিং ৷
এরপর আবার পরপর দু-দু’টো জন্মদিন ৷ প্রথমে শুভশ্রীর দিদি দেবশ্রীর বার্থডে পার্টি, তারপর ছেলে, থুড়ি পোষ্য কুকুরের জিলাটোর বার্থডে ব্যাশ ৷ যে কোনও অনুষ্ঠানেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে নানা মুডের, নানা রঙের ছবিতে ৷ এবার অবশ্য অন্য সবকিছুর থেকে বেশ খানিকটা দূরে চলে গেলন এই লভবার্ডস ৷ নিজেদের মধ্যে মজে গেলেন তাঁরা ৷ আর সেই ঘনিষ্ঠ আদরের মুহূর্ত শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ৷
advertisement
advertisement
সদ্যই একটি ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছেন নববধূ শুভশ্রী ৷ সেখানে একেবারেই ঘরোয়া নো মেকআপ লুকে রয়েছেন দুই মূর্তি ৷ পিছন থেকে স্ত্রীকে জাপটে জড়িয়ে ধরে রেখেছেন রাজ ৷ দু’জনের মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে একে অপরের সঙ্গ পুরোদমে এনজয় করছেন তাঁরা ৷ ক্যাপশনেও তাই লাল হৃদয়ের ইমোজি ছাড়া আর কিছু লেখার প্রয়োজন বোধ করেননি নায়িকা ৷
advertisement

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার আদরের ছবিও সোশ্যাল মিডিয়ায় দিলেন রাজ-শুভশ্রী !
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement