advertisement

Shreya Ghoshal: 'গুড নিউজ' শোনালেন শ্রেয়া ঘোষাল! আসছে সন্তান #Shreyaditya

Last Updated:

২০১৫র ৫ ফেব্রুয়ারি বহুদিনের বন্ধু শিলাদিত্যর সঙ্গে বিয়ে হয় শ্রেয়ার৷

#মুম্বই: মা হতে চলেছেন বলিউডের খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল৷ বৃহস্পতিবার সকাল সকাল, এই গুড নিউজ দিলেন শ্রেয়া৷ মা হতে চলেছেন তিনি৷ বিয়ের ৬ বছর পর এবার সন্তান আসতে চলেছে শ্রেয়া ও আদিত্যর সংসারে৷ ৫ই ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহবার্ষিকী৷ তারপর মার্চের শুরুতেই খুশির খবর দিলেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি পোস্ট করে মা হওয়ার খবর জানালেন শ্রেয়া৷ গর্ভাবস্থার ছবি পোস্ট করেছেন শ্রেয়া৷ তিনি যেন আরও লাবণ্যময়ী হয়ে উঠেছেন এই সময়৷ নিজের ও স্বামী আদিত্যর নাম জুড়ে বেবি শ্রেয়াদিত্যর কথা বললেন শ্রেয়া৷ তিনি লিখেছেন বেবি শ্রেয়াদিত্য আসছে৷ তিনি ও তাঁর স্বামী খুবই রোমাঞ্চিত সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে, জানান শ্রেয়া৷ এই বিশেষ সময় সকলের আশীর্বাদ ও ভালবাসা কামনা করেছেন সুরের রানি শ্রেয়া৷ নিজেদের জীবনে নতুন অধ্যয় শুরু করতে চলেছেন তাঁরা৷ তার জন্য রইল অনেক শুভকামনা৷
advertisement
advertisement
২০১৫র ৫ ফেব্রুয়ারি বহুদিনের বন্ধু শিলাদিত্যর সঙ্গে বিয়ে হয় শ্রেয়ার৷ কিছু দিন আগেই নিজের একক অ্যালবাম অঙ্গ মোরে মুক্তি পেয়েছে৷ গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন শ্রেয়া নিজেই৷ তাঁর ভাই সৌম্যদীপে ঘোষাল ছিলেন এর প্রোডাকশনের সঙ্গে যুক্ত৷ বলিউডে নতুন মায়েদের তালিকায় নব সংযোজন হলেন শ্রেয়া৷ ইতিমধ্যেই অনুষ্কা ও করিনা মা হয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: 'গুড নিউজ' শোনালেন শ্রেয়া ঘোষাল! আসছে সন্তান #Shreyaditya
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement