advertisement

Farhan Akhtar and Shibani Dandekar: বিয়ের গন্ধ গায়েই সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলে ফেললেন শিবানী দান্ডেকার!

Last Updated:

Shibani Dandekar-Akhtar: বিয়ের দিন কয়েক পরেই, ভিডিও জকি শিবানী দান্ডেকার সোশ্যাল মিডিয়ায় নিজের নাম পরিবর্তন করেছেন। দান্ডেকরের পাশেই যোগ করেছেন ‘আখতার’।

#মুম্বই: সদ্য বিয়ে সেরেছেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর (Farhan Akhtar and Shibani Dandekar Wedding)। ১৯ ফেব্রুয়ারি পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের প্রতিশ্রুতি বিনিময় করেন এই জুটি। বিয়ের দিন কয়েক পরেই, ভিডিও জকি শিবানী দান্ডেকার সোশ্যাল মিডিয়ায় নিজের নাম পরিবর্তন করেছেন। দান্ডেকরের পাশেই যোগ করেছেন ‘আখতার’। শিবানীর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের নাম এখন ‘শিবানী দান্ডেকর-আখতার’ (Shibani Dandekar-Akhtar)।
দেখুন শিবানীর নাম বদলের স্ক্রিনশট:
advertisement
১৯ ফেব্রুয়ারি একটি অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি (Farhan Akhtar and Shibani Dandekar)। ফারহান ও শিবানীর বিয়েতে রিয়া চক্রবর্তী, হৃত্বিক রোশন, অমৃতা অরোরা, এহসান নুরানি এবং অন্যান্য সহকর্মী ও বন্ধুরা উপস্থিত ছিলেন। মুম্বইয়ের কাছে হিল স্টেশন খান্ডালায় বিয়ের আসর বসেছিল। সোমবার, নবদম্পতি (Farhan Akhtar and Shibani Dandekar) ফারহানের বোন জোয়া আখতারের বাড়িতেও গিয়েছিলেন। শিবানীর বোন অনুশা দান্ডেকর এবং অপেক্ষাও এই দম্পতির সঙ্গে পার্টিতে যোগ দেন।
advertisement
বৃহস্পতিবার মুম্বইয়ে মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে ফারহান আখতার এবং শিবানী দান্ডেকার (Farhan Akhtar and Shibani Dandekar) নিজেদের বিয়ের উৎসব শুরু করেন। ফারহানের মুম্বইয়ের বাড়িতেই প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ঘরোয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবানা আজমি, শিবানীর বোন অনুশা দান্ডেকার, রিয়া চক্রবর্তী এবং অমৃতা অরোরা।
advertisement
শিবানী গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য হলুদ পোশাকই বেছে নিয়েছিলেন। বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিজের বিয়েতে জমিয়ে নেচেওছেন তিনি, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সিম্বা সিনেমায় রণবীর সিং-এর ‘আঁখ মারে’ গানে নেচেছেন নববধূ। অন্যদিকে, অনুশা দান্ডেকর এবং রিয়া চক্রবর্তী দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার বিখ্যাত গান ‘মেহেন্দি লাগা কে রাখনা’ গানে জমিয়ে নেচেছেন।
advertisement
২০১৮ সালে একটি রিয়েলিটি শোতে ফারহান এবং শিবানীর দেখা হয় প্রথম। শোয়ের প্রতিযোগী শিবানী এবং সঞ্চালক ফারহান তারপর থেকেই ডেটিং শুরু করেন। রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের বিয়ের রিসেপশনে একসঙ্গে প্রথম প্রকাশ্যে দেখা যায় এই জুটিকে। যদিও তার আগেই নিজেদের সম্পর্কের বিষয়ে ইনস্টাগ্রামে জানান দিয়েছিলেন এই জুটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farhan Akhtar and Shibani Dandekar: বিয়ের গন্ধ গায়েই সোশ্যাল মিডিয়ায় পরিচয় বদলে ফেললেন শিবানী দান্ডেকার!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement