advertisement

Farah Khan : ‘তিন সন্তান এত রোগা কেন?’ ট্রোলিংয়ের সপাট উত্তর এল ফরাহ খানের কাছ থেকে

Last Updated:

কোরিয়োগ্রাফার-পরিচালক ফরাহ খানকে (Farah Khan) এ বার অতিথিরূপে দেখা যাবে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ ৷

মুম্বই : কোরিয়োগ্রাফার-পরিচালক ফরাহ খানকে (Farah Khan) এ বার অতিথিরূপে দেখা যাবে আরবাজ খানের চ্যাট শো ‘পিঞ্চ’-এ ৷ একাধিক বিষয়ে বলবেন তিনি সেখানে ৷ তার মধ্যে অন্যতম ট্রোলারদের কী করে তিনি সামলান ৷ কী বলবেন তিনি, তার এক ঝলক প্রকাশিত হয়েছে ট্রেলরে ৷
শো-এ ট্রোলারদের বিভিন্ন মন্তব্য পড়ে শোনান তিনি ৷ এক জায়গায় বলা হয়েছে তাঁর বাচ্চাদের চেহারা নিয়েও ৷ অর্থাৎ প্রশ্নকর্তার ঘুরিয়ে জানার ইচ্ছা, তাঁর মতো স্থূলকায়া মায়ের তিন সন্তান এত রোগা কেন? উপযুক্ত জবাব দিতে ছাড়েননি ফরাহ-ও ৷ বলেন, ‘‘শোন, তুই তোর বাচ্চাদের সামলা ৷ আমি আমার বাচ্চাদের সামলে নেব৷’’
চ্যাট শো-এ ফরাহ-র বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল সামাজিক মাধ্যমে ও ট্রোলিং ৷ ২০১০ সালে মুক্তি পেয়েছিল ফরাহ-র পরিচালনায় ‘তিস মার খান’ ৷ নায়ক নায়িকা ছিলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কইফ ৷ ছবিটি নিয়ে এখনও তির্যক মন্তব্য শুনতে হয় ফরাহকে ৷ উত্তরে তিনি বলেন, ‘‘ভাই, ১০ বছর হয়ে গিয়েছে! এখন তুই সামনে এগিয়ে যা৷’’
advertisement
advertisement
বলিউড ইন্ডাস্ট্রিতে ফরাহ-র আগমন কোরিয়োগ্রাফার হিসেবে ৷ দর্শক তাঁকে পরিচালক হিসেবে প্রথমে পায় ২০০৪ সালে ৷ ‘ম্যায়ঁ হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘তিস মার খান’, ‘হ্যাপি নিউ ইয়ার’ তাঁর পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম ৷ প্রযোজক হিসেবে ফরাহকে শেষ বার দেখা গিয়েছে ‘নেটফ্লিক্স’-এর ‘মিসেস সিরিয়াল কিলার’-এ ৷ সিরিজে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজ বাজপেয়ী ও জ্যাকলিন ফার্নান্ডেজ ৷ পরিচালনা করেন ফরাহ-র স্বামী শিরীষ কুন্দ্রা ৷
advertisement
শিরীষ কুন্দরকে ২০০৪ সালে বিয়ে করেন ফরাহ ৷ চার বছর পরে তিন সন্তানের মা হন তিনি ৷ তাঁর ট্রিপলেটের নামেই নামকরণ করা হয়েছে তাঁদের প্রযোজনা সংস্থার, ‘থ্রিজ কোম্পানি’ ৷ শিরীষ-ফরাহর তিন সন্তানের নাম অন্যা, জার ও দিভা ৷ বাড়ির আদরে পোষ্যর সঙ্গে তিন খুদের মজার মজার কাণ্ড মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন ফরাহ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farah Khan : ‘তিন সন্তান এত রোগা কেন?’ ট্রোলিংয়ের সপাট উত্তর এল ফরাহ খানের কাছ থেকে
Next Article
advertisement
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী? মামলা দায়ের হাইকোর্টে
হাসপাতালের বিল ছুঁয়েছে ১.৫ কোটি টাকা! ৪ বছর পার...কেন স্ত্রীকে বাড়ি নিয়ে যাননি স্বামী?
  • কলকাতা হাইকোর্টে স্বামীর ভূমিকা নিয়ে অসন্তোষ, স্ত্রী প্রায় সাড়ে চার বছর ধরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন.

  • বিচারপতি কৃষ্ণ রাও মহিলাকে সরকারি হাসপাতালে স্থানান্তর ও শারীরিক মূল্যায়নের নির্দেশ দিয়েছেন.

  • চিকিৎসা রিপোর্ট দুই সপ্তাহের মধ্যে জমা দিতে হবে, মামলার পরবর্তী শুনানি ৩০ মার্চ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement