advertisement

ফিল্ম রিভিউ: মূল দৃষ্টি সম্পর্কে, কোণে পরে রইল থ্রিলার

Last Updated:

কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ, হলেও হতে পারত টান টান উত্তেজনার এক থ্রিলার ছবি৷ হলেও হতে পারত একটা ঘটনাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখে চিত্রনাট্যে নানা মোচড়ের ছবি ৷

#কলকাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণ, হলেও হতে পারত টান টান উত্তেজনার এক থ্রিলার ছবি৷ হলেও হতে পারত একটা ঘটনাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখে চিত্রনাট্যে নানা মোচড়ের ছবি ৷ কিন্তু আড়াই ঘণ্টা ধরে থ্রিলার উপাদানের উঁকি-ঝুঁকি থাকলেও, আদ্যপান্থ একটা সম্পর্কের টানাপোড়েনের ছবি হয়ে দাঁড়াল ‘দৃষ্টিকোণ’ ৷ আর বাংলা ছবির নামী-দামি অভিনেতারা চিত্রনাট্য ও পরিচালকের কথা শুনে বাধ্য ছেলে-মেয়ের মতো অভিনয়টা করে গেলেন ৷ তার মানে কি দৃষ্টিকোণ খারাপ ছবি ? আসলে কৌশিক গঙ্গোপাধ্যায় এমন একজন পরিচালক যার থেকে প্রত্যাশা অনেকটা বেশি হয়ে যায় ৷ সেদিক থেকে ‘দৃষ্টিকোণ’ মাঝারি মাপের৷ কিন্তু এই ছবির মধ্যে বেশ কিছু উপাদান ছিল, যা কিনা শুধুমাত্র সম্পর্কের টানাপোড়েনের ছবি থেকে বেরিয়ে অন্যমাত্রা পেতে পারত ৷ যা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নিয়মিত দর্শক হিসেবে আশাহত করে ৷
advertisement
কৌশিকের ‘দৃষ্টিকোণ’ ছবিটির মূল তিনটি চরিত্র জিয়ন (প্রসেনজিৎ), শ্রীমতি (ঋতুপর্ণা) ও রুমকি (চুর্ণী গঙ্গোপাধ্যায়) ৷ তবে ঠিক এই তিনটে চরিত্রের পরেই যে চরিত্রটা চিত্রনাট্যে কৌশিক বুনেছেন স্বযত্নে , তা ছবিতে কৌশিকের নিজের চরিত্রটাই ৷ হয়তো ‘দৃষ্টিকোণ’ ছবিতে কৌশিককে অভিনয় হতবাক হয়ে দেখতে হয়৷
advertisement
একটা দুর্ঘটনা, মৃত্যু ৷ আর সেই মৃত্যুই হয়ে ওঠে দৃষ্টিকোণ ছবির গল্পের অনুঘটক ৷ গল্পটা একটু বলে নেওয়া যাক ৷ শ্রীমতির স্বামী প্রীতম (কৌশিক সেন) হঠাৎই দুর্ঘটনায় মারা যায় ৷ তবে শ্রীমতির (ঋতুপর্ণা) মনে হতে থাকে এই দুর্ঘটনা নিছক দুর্ঘটনা নয়, খুন হয়েছে প্রীতম ৷ আর সেই খুনের হদিশ করতে গিয়েই শহরের নামী আইনজীবী জিয়ন ওরফে প্রসেনজিতের সঙ্গে আলাপ হয় শ্রীতমা ওরফে ঋতুপর্ণা ৷ এরপর যা ঘটে, তা খুনের হদিশ কম, বরং একটা পরকীয়া প্রেমের গল্পই হয়ে ওঠে ৷ সঙ্গে প্রতীকি হিসেবে উঠে আসে প্রসেনজিতের চোখের সমস্যার কথা, যার সূত্র লুকিয়ে থাকে একেবারে ছবির শেষে !
advertisement
ছবির ক্লাইম্যাক্স না ফাঁস করাই ভালো, কারণ এই একটি মাত্র চমককেই এই ছবির তুরুপের তাস বানিয়েছেন কৌশিক ৷ আর সব কিছুই বড্ড একঘেঁয়ে ৷ এক স্বামী হারা স্ত্রীয়ের একাকীত্ব, সু-পুরুষ আইনজীবীর সঙ্গে সম্পর্ক ৷ একটা সংসার ভাঙার আঁচ ৷ সঙ্গে অবশ্য কৌশিক অঙ্গ পাচার ইস্যুকেও তুলে এনেছেন ছবির গল্পে৷
advertisement
দৃষ্টিকোণ ছবিতে নতুনত্ব হয়ে উঠতেই পারত শুধু গল্প বলায় ৷ কারণ, এই ছবিতে অভিনয়ের দিক থেকে প্রসেনজিত, ঋতুপর্ণা নিজেদের সেরাটা দিয়েছেন ৷ যা কিনা এই জুটি থেকে প্রত্যাশিত ৷ চুর্ণী গঙ্গোপাধ্যায়ও নিজের জায়গায় পারফেক্ট ৷ পরিচালকের থেকে এখানে দাগ কেটে যান অভিনেতা কৌশিক ৷ বহুদিন পর ছবিতে এলেও দোলন রায় নিজের দিক থেকে সঠিক ৷ অনুপম রায়ের সঙ্গীত ছবির সঙ্গে তাল মিলিয়ে যথেষ্ট উন্নতমানের ৷ অসুবিধা শুধুই, ওই এক ঘেঁয়ামি সম্পর্কের টানাপোড়েন নিয়ে ৷ যাকে কৌশিক প্রকটে এনে, প্রচ্ছনে রেখে গিয়েছেন থ্রিলারের উপাদানকে ৷ কিন্তু অনায়েসে তিনি এর উল্টোটাই করতে পারতেন ৷ এই যা !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্ম রিভিউ: মূল দৃষ্টি সম্পর্কে, কোণে পরে রইল থ্রিলার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement