advertisement

লরি ভর্তি আটার প্যাকেটে ১৫ হাজার টাকা ! দুঃস্থদের পাশে এভাবেই দাঁড়ালেন আমির খান?

Last Updated:

ব্যাপারটা কি সত্যি? সত্যিই কি বলিউডের পারফেকশনিস্ট আমির খান দুঃস্থদের সাহায্যের জন্য লরি ভর্তি আটার প্যাকেটে টাকা বিতরণ করছেন?

#মুম্বই: ব্যাপারটা কি সত্যি? সত্যিই কি বলিউডের পারফেকশনিস্ট আমির খান দুঃস্থদের সাহায্যের জন্য লরি ভর্তি আটার প্যাকেটে টাকা বিতরণ করছেন? মঙ্গলবার সকাল থেকে হঠাৎই বলিউডে শোরগোল পড়ে গিয়েছে, এক টিকটক ভিডি-র  মাধ্যমেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এই খবর ৷
তা কী রয়েছে ভাইরাল হওয়া এই ভিডিওতে?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া টিকটক ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির এক বস্তি এলাকায় এসে পৌঁছয় এক আটার প্যাকেট ভর্তি লরি ৷ আর প্রত্যেকটি আটার প্যাকেটে আটার সঙ্গে রয়েছে ১৫ হাজার টাকা৷
টিকটক ভিডিও-র অ্যাঙ্কারের কথায়, এই ব্যবস্থা পুরোটাই করেছেন আমির ৷ তবে এর পিছনে সত্যিই আমির রয়েছেন কিনা, তা এখন স্পষ্ট হয়নি ৷
advertisement
advertisement
করোনা ভাইরাসের প্রকোপের পর দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেনবলিউডের অনেকেই ৷ তার মধ্যে সবার আগে নাম এসেছে অক্ষয় কুমারের ৷ অন্যদিকে, সলমন খান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, অনুষ্কা শর্মা, বরুণ ধাওয়ানরাও নিজের মতো করে অর্থ সাহায্য করেছেন ৷ তবে আমির নিজের আর্থিক সাহায্যের খবরকে গোপন রাখতেই চেয়েছিলেন ৷ তবে এই ভিডিও যদি সত্যি হয়, তাহলে সত্যিই আমিরের কাজ প্রশংসনীয় ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
লরি ভর্তি আটার প্যাকেটে ১৫ হাজার টাকা ! দুঃস্থদের পাশে এভাবেই দাঁড়ালেন আমির খান?
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement