advertisement

Deepika Padukone in Bikini: আংটায় বাঁধা শরীরের ভার, দীপিকার মহার্ঘ্য সাঁতারপোশাকের দাম চমকে দেওয়ার মতোই

Last Updated:

Deepika Padukone in Bikini: এই ছবির শ্যুটিঙে তাঁকে দেখা গিয়েছে চোখ ধাঁধাঁনো বিকিনিতে৷ একটি ফোটোশ্যুটে নায়িকার দেহ বল্লরী ধরা দিয়েছে নিওন হলুন সমুদ্রপোশাকে৷

ফেব্রুয়ারির গোড়ায় ‘ফিল্মফেয়ার’ পত্রিকার প্রচ্ছদে দীপিকা পরেছিলেন হলুদ রঙেরই অন্য একটি স্নানপোশাক
ফেব্রুয়ারির গোড়ায় ‘ফিল্মফেয়ার’ পত্রিকার প্রচ্ছদে দীপিকা পরেছিলেন হলুদ রঙেরই অন্য একটি স্নানপোশাক
মুম্বই : ‘পাঠান’-এর শ্যুটিঙে স্পেনে সম্প্রতি পাপারাজ্জিদের লেন্সবন্দি হলেন দীপিকা পাড়ুকোন৷ এই ছবির শ্যুটিঙে তাঁকে দেখা গিয়েছে চোখ ধাঁধাঁনো বিকিনিতে৷ একটি ফোটোশ্যুটে নায়িকার দেহ বল্লরী ধরা দিয়েছে নিওন হলুন সমুদ্রপোশাকে৷
৩৬ বছর বয়সি নায়িকাকে ইদানীং শকুন বাত্রার ‘গেহরাইয়াঁ’ ছবিতে দেখা গিয়েছে সৈকতপোশাকসুলভ সাজে৷ সামাজিক মাধ্যমে দীপিকার যে বিকিনি সাজ প্রকাশিত হয়েছে, সেখানে তিনি পরে আছেন ওয়ানপিস স্যুইম স্যুট৷ অ্যাসিমেট্রিক্যাল পোশাকটির রং উজ্জ্বল হলুদ৷ সেল্ফ টাই স্ট্র্যাপ ছাড়াও পোশাকটির বিশেষত্ব সোনালি রঙের বড় একটি আংটা৷ শোনা যাচ্ছে ভারতীয় মুদ্রায় এই স্নানপোশাকের দাম প্রায় ২৬ হাজার টাকা৷ (Deepika Padukone in Bikini)
advertisement
হলুদ মোনোকিনির পাশাপাশি দীপিকাকে সম্প্রতি দেখা গিয়েছে সাদাকালো বিকিনি টপ ও ম্যাচিং সারঙে৷ এই পোশাকের সঙ্গে তাঁর চুল চূড়া করে বেঁধে রেখেছিলেন তিনি৷ এক হাতে ধাতুর চুরি এবং কানে ভারী ঝোলা দুল ছাড়া দীপিকা ছিলেন আভরণহীন৷
advertisement
advertisement
আরও পড়ুন : দোলে রং খেলে ত্বক চরম ক্ষতিগ্রস্ত? পার্লারে না গিয়ে ত্বক সারিয়ে তুলুন এই ঘরোয়া উপকরণগুলিতে
ফেব্রুয়ারি থেকেই দীপিকাকে দেখা যাচ্ছে লাস্যময়ী সৈকতপোশাকে৷ ফেব্রুয়ারির গোড়ায় ‘ফিল্মফেয়ার’ পত্রিকার প্রচ্ছদে দীপিকা পরেছিলেন হলুদ রঙেরই অন্য একটি স্নানপোশাক৷ এর সঙ্গে কন্ট্রাস্ট হিসেবে ছিল উজ্জ্বল গোলাপি রঙের জ্যাকেট৷
advertisement
advertisement
advertisement
‘গেহরাইয়াঁ’-র প্রোমোশনে দীপিকার ছবি ভাইরাল হয়ে পড়েছিল নেট দুনিয়ায়৷ সেখানে কমলা রঙের সাঁতারপোশাকে তিনি আন্ডারওয়াটার শ্যুট করেছিলেন৷ সুইমিং পুলের ঘন নীল জলের সঙ্গে কমলা সাঁতার পোশাকের কম্বিনেশন ছিল অনবদ্য৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Deepika Padukone in Bikini: আংটায় বাঁধা শরীরের ভার, দীপিকার মহার্ঘ্য সাঁতারপোশাকের দাম চমকে দেওয়ার মতোই
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement