advertisement

Darshana-Bonny: ‘আড়াই চাল’-এ প্রেম-পিরীতি ও রোমাঞ্চ! দর্শনা ও বনির নয়া জুটিতে সাড়া পড়ল টলিপাড়ায়

Last Updated:

Darshana-Bonny: ৬ বছর আগে কয়েক জন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প আবর্তিত হয়। বোধিসত্ত্ব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে ঋতব্রত ও বাকি বন্ধুরা নিমন্ত্রিত। দেখা হয় ৬ বছর পর।

দর্শনা-বনি নতুন ছবিতে
দর্শনা-বনি নতুন ছবিতে
কলকাতা: বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিক। পুরোপুরি ভিন্ন ধরনের এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সায়ন বসু চৌধুরি। ছবির নাম ‘আড়াই চাল’। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হৃষি রাজ। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রোশনি ভট্টাচার্য এবং আনন্দ চৌধুরী।
গল্পে রয়েছে রোমাঞ্চ, প্রেম আরও কত কী! ৬ বছর আগে কয়েক জন বন্ধুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গল্প আবর্তিত হয়। বোধিসত্ত্ব ও তার স্ত্রী প্রিয়াঙ্কার বিবাহবার্ষিকীতে ঋতব্রত ও বাকি বন্ধুরা নিমন্ত্রিত। দেখা হয় ৬ বছর পর।
advertisement
advertisement
সেখানে একটা ছোটো রিইউনিয়ন হয় তাদের মধ্যে এবং সেই রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে ছবিটি তৈরি। ছবিটি মুক্তি পাবে ‘পান্ডে মোশন পিকচার্স’-এর ব্যানারে মুকেশ পান্ডের প্রযোজনায়। আগামী সপ্তাহে কলকাতা শহরে শ্যুটিং শুরু হবে এই ছবির।
পরিচালক সায়ন বসু চৌধুরীর কথায়, ‘‘এই প্রথম জুটিতে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী দর্শনা বণিককে। ছবিতে বনির চরিত্রের নাম বোধিসত্ত্ব ও দর্শনার চরিত্রের নাম প্রিয়াঙ্কা। ছবিতে তাঁদের দু’জনকে স্বামী-স্ত্রী হিসাবে দেখা যাবে। ছবির প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। ছবিতে বেশ কয়েকটা সুন্দর গান আছে। আশা করছি এই জুটি দর্শকদের ভালবাসা পাবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana-Bonny: ‘আড়াই চাল’-এ প্রেম-পিরীতি ও রোমাঞ্চ! দর্শনা ও বনির নয়া জুটিতে সাড়া পড়ল টলিপাড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement