advertisement

‘যদি বাঁচি, স্ত্রীর জন্যই আবার বাঁচতে চাই’, মাত্র ১ মাস আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন ইরফান

Last Updated:
#মুম্বই: স্ত্রী-ই তাঁর জীবনের বড় শক্তি । তাঁর জীবনের দৃঢ়তম স্তম্ভ । এ কথা বারবার নিজের মুখেই স্বীকার করতেন তিনি । আজ চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে শুয়ে রয়েছেন বলিউডের যে অন্যতম প্রতিভাবান অভিনেতা...তিনি বাঁচতে চেয়েছিলেন স্ত্রীর জন্যই ।
মাত্র ৫৪ বছর বয়সে কোলন ক্যান্সারের কাছে হার মেনে নিলেন ইরফান খান । সদ্যই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘আংরেজি মিডিয়াম’ । দীর্ঘ রোগভোগ ও চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়েই এই ছবির কাজ হাতে নিয়েছিলেন অভিনেতা । সফলভাবে উতরেও দিয়েছিলেন । কিন্তু জীবনের যুদ্ধে উতরাতে পারলেন না ।
advertisement
advertisement
‘আংরেজি মিডিয়াম’ মুক্তির পর একটি সাক্ষাৎকারে স্ত্রীর ভূমিকা নিয়ে বলেছিলেন ইরফান । ১৯৯৫-এর ২৩ ফেব্রুয়ারি NSD বা ন্যাশনাল স্কুল অব ড্রামার স্টুডেন্ট, তাঁর ক্লাসমেট সুতপা শিকদারকে বিয়ে করেন ইরফান । জন্মসূত্রে দিল্লির মেয়ে সুতপা ছিলেন যথার্থ অর্থেই তাঁর জীবনসঙ্গিনী । সুতপা নিজেও ছিলেন একজন অভিনেত্রী, একাধারে স্ক্রিপ্ট রাইটার, পরিচালক ।
advertisement
স্ত্রীর সম্বন্ধে বলতে গিয়ে ওই সাক্ষাৎকারে ইরফান বলেছিলেন, ‘‘সুতপা ৭ দিন ২৪ ঘণ্টা আমার সঙ্গে থাকে । আমার খেয়াল রাখে । যদি বাঁচি তাহলে ওঁর জন্যই বাঁচতে চাইব । আমাকে এরকম শক্ত রাখার কারণ হল সুতপা ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘যদি বাঁচি, স্ত্রীর জন্যই আবার বাঁচতে চাই’, মাত্র ১ মাস আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন ইরফান
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement