advertisement

Tanisha Mukherjee: ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংগ্রহ করে রাখলেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়!

Last Updated:

এর ফলে ভবিষ্যতে যখন চাইবেন, তানিশা (Tanisha Mukherjee) মা হতে পারবেন । তানিশা এখনও অবিবাহিত এবং তাঁর কোনও প্রেমের সম্পর্কের কথাও শোনা যায়নি ।

#মুম্বই: পরবর্তীকালে মা হওয়ার ইচ্ছা নিয়ে ৩৯ বছরে নিজের ডিম্বানু সংরক্ষণ করলেন তনুজার ছোট মেয়ে, কাজলের বোন তানিশা মুখোপাধ্যায় (Tanisha Mukherjee)। এর ফলে ভবিষ্যতে যখন চাইবেন, তিনি মা হতে পারবেন । তানিশা এখনও অবিবাহিত এবং তাঁর কোনও প্রেমের সম্পর্কের কথাও শোনা যায়নি ।
সম্প্রতি তানিশা জানিয়েছেন, তাঁর চিকিৎসকের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণ করেছেন তিনি । ৩৩ বছর বয়সেই এ কাজ করতে চেয়েছিলেন । কিন্তু সে সময় তাঁর চিকিৎসক তাঁকে বাধা দেয় । চিকিৎসক তাঁকে বলেন,শুধুমাত্র সন্তান জন্মানোর আশা যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত এটা না করানোই ভাল।
advertisement
advertisement
তানিশা জানান, এই কাজ করতে গিয়ে তাঁর ওজন বৃদ্ধি হয়েছিল । অনেকটা প্রজেস্টেরন হরমোন তাঁর শরীরে ঢোকানো হয়েছিল । ফলে তাঁকে দেখতে গোলগাল, জৌলসপূর্ণ লাগছিল । পাশাপাশি তিনি এও বলেন, নারী মানেই তাঁকে সন্তানের জন্ম দিতেই হবে তার কোনও বাধ্যবাধকতা নেই । এটা যাঁর যাঁর ব্যক্তিগত ব্যাপার । তবে তিনি ডিম্বাণু সংরক্ষণ করতে পেরে খুবই খুশি এমনটাও জানান । তাঁর মতে, ‘‘ মেয়েদের সন্তান না-ই হতে পারে। তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য় সেটা না-ও হতে পারে। বিয়ে না করা, সম্পর্কে না থাকা এবং কোনও পুরুষ তোমার পাশে না-ও থাকতে পারে ।’’
advertisement
‘Sssshhh...’ ছবি দিয়ে ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন তানিশা। কিন্তু বলিউডে কোনওদিন সাফল্য পাননি । ‘নীল অ্যান নিকি’, ‘সরকার’, ‘ট্যাঙ্গো চার্লি’ এবং ‘ওয়ান টু থ্রি’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি । তবে তাঁর প্রতিটি ছবিই মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tanisha Mukherjee: ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংগ্রহ করে রাখলেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement