advertisement

আর কিছুক্ষণ পরেই রিসেপশন, কী পরবেন ‘রাজশ্রী’, জেনে নিন

Last Updated:

আজই রিসেপশন ৷ তিন ধরে চলা অনুষ্ঠানে আপাতত ইতি ৷ টলি পাড়ার চোখ যেন সেঁটে গিয়েছে রাজের বাড়ির চৌকাঠে ৷ আজ সেজে উঠছে আরবানা ৷ দক্ষিণ কলকাতায় রাজের বিশালবহুল এই বাড়িই এখন টেনে নিয়েছে সমস্ত লাইম লাইট ৷

#কলকাতা: আজই রিসেপশন ৷ তিন ধরে চলা অনুষ্ঠানে আপাতত ইতি ৷ টলি পাড়ার চোখ যেন সেঁটে গিয়েছে রাজের বাড়ির চৌকাঠে ৷ আজ সেজে উঠছে আরবানা ৷ দক্ষিণ কলকাতায় রাজের বিশালবহুল এই বাড়িই এখন টেনে নিয়েছে সমস্ত লাইম লাইট ৷ পরিবারের লোকজন, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তো রয়েইছেন, আস্তে আস্তে সেখানে ভিড় জমাচ্ছেন টলিগঞ্জের বন্ধুর দলও ৷
কিছুক্ষণ আগেই সম্পন্ন হয়েছে ভাত-কাপড়ের অনুষ্ঠান ৷ হিন্দু রীতি মেনে, সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে ভাত-কাপড়ের এই অনুষ্ঠান ৷ লাল তসর বেনারসীতে সেজেছিলেন ‘রাজ-বধূ’ ৷ আর বরের পরনে ছিল হালকা সবুজেরঙা তসরের পাঞ্জাবি ৷
advertisement
বৌভাতের পর রাজের বাবা-মায়ের সঙ্গে নবদম্পতি ৷ ছবি: নীল রায় বৌভাতের পর রাজের বাবা-মায়ের সঙ্গে নবদম্পতি ৷ ছবি: নীল রায়
advertisement
কিন্তু এখানেই তো শেষ নয় ৷ আসল সাজসজ্জা তো এখনও বাকি ৷ মেহন্দির সাজ থেকে সঙ্গীত, গায়ে হলুদ হয়ে বিয়ে, প্রতিটি সাজেই মাত করেছেন ‘রাজশ্রী’ ৷ রুচিশীল সাবেকি পোশাকে নজর কেড়েছেন এই নায়িকা-পরিচালক জুটি ৷ তাই স্বাভাবিকভাবেই ভক্তকূলের নজর এখন তাঁদের বৌভাতের সাজের দিকে ৷ কী সাজবেন তাঁরা ? জানা গেল ঘনিষ্ঠ সূত্রে ৷
advertisement
বিয়ের দিন রাজ-শুভশ্রীর সাজ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷ বিয়ের দিন রাজ-শুভশ্রীর সাজ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
রিসেপশনে শুভশ্রীর পরনে থাকবে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা এক্সক্লুসিভ শাড়ি ৷ বিয়ের দিনও নায়িকা ছিলেন তাঁর পছন্দের ডিজাইনার সব্য়সাচীর সাজেই ৷ তবে বিয়ের দিন রাজ চক্রবর্তীর পরনে ছিল আর এক রাজের ডিজাইনার পোশাক ৷ রাজ বন্দ্যোপাধ্যায়ের ডিজাইন করা সবুজ ধুতি-কুর্তাতে সেজেছিলেন তিনি ৷ আর বৌভাতে সাজবেন সুরভি পানসারির পোশাকে ৷ আজ রাজ পরবেন সুরভির ডিজাইন করা বন্ধগলা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আর কিছুক্ষণ পরেই রিসেপশন, কী পরবেন ‘রাজশ্রী’, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement