advertisement

মেক-আপ নেই, বাড়িতে ঘুরছেন শুধু তোয়ালে পরে! সলমনের ছবি ভাইরাল

Last Updated:

ভাইজানকে তাঁর বোন অর্পিতা খান শর্মা (Arpita Khan Sharma)-র সঙ্গে দেখা যাচ্ছে।

#মুম্বই: সলমন খান (Salman Khan) নিজের ছবি শেয়ার করেছেন বা তাঁর কোনও ভালো ছবি সোশ্যাল মিডিয়ায় বা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটা কোনও নতুন বিষয় নয়। তাঁর ছবি নিয়ে বরাবরই উচ্ছ্বাস থাকে ভক্তদের মধ্যে। নতুন কোনও সিনেমার ছবি সামনে এলে তা নিয়েও উচ্ছ্বাস কম হয় না। কিন্তু এরই মধ্যে যদি কোনও বিশেষ ছবি পাওয়া যায়, তাহলে তা আরও ভালো লাগে।
এমনই এক ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভাইজানকে তাঁর বোন অর্পিতা খান শর্মা (Arpita Khan Sharma)-র সঙ্গে দেখা যাচ্ছে। ছবি দেখে বোঝাই যাচ্ছে এটি খুব একটা নতুন নয়। পরে জানা যায়, এই ছবিটি অর্পিতার বিয়ের সময়কার।
ছবিতে অল্প বয়সী অর্পিতার সঙ্গে চার্মিং সলমনকে দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে বিয়ের রীতির সময়ে তোলা হয়েছিল এই ছবি। দেখা যাচ্ছে যে মেক-আপ ছাড়া, শুধু একটা তোয়ালে পরে ঘরে দাঁড়িয়ে রয়েছেন সলমন। যা শেয়ার করে অর্পিতা সেই মধুর দিনটির স্মৃতিচারণা করেন।
advertisement
advertisement
advertisement
ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই বহু মানুষ কমেন্ট করতে থাকেন। তার মধ্যে পরিচালক কবীর খান (Kabir Khan)-এর স্ত্রী মিনি মাথুর (Mini Mathur) রয়েছেন। তিনি লেখেন, এই সকালটার কথা আমার মনে রয়েছে বেশ। কবীর ও সলমন একসঙ্গে এক থা টাইগার (Ek Tha Tiger) ও বজরঙ্গী ভাইজান (Bajrangi Bhaijaan)-এ কাজ করেছেন।
advertisement
প্রসঙ্গত, সলমন সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো Big Boss সিজন ১৪-র কাজ শেষ করছেন। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে, এর পর তিনি প্রভু দেভা (Prabhudeva)-র রাধে: ইয়োর মোস্ট ওয়ান্ডেড ভাই (Radhe: Your Most Wanted Bhai) সিনেমায় কাজ করবেন। তাঁর সঙ্গে এই সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন জ্যাকি শ্রফ (Jackie Shroff) ও দিশা পটানি (Disha Patani)। দেখা যাবে রণদীপ হুডা (Randeep Hooda)-কেও। ২০১৭ সালের কোরিয়ান থ্রিলার দ্য আউটলজ (The Outlaws)-এর রিমেক এই সিনেমা।
advertisement
এছাড়াও তিনি বর্তমানে অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ (Antim: The Final Truth) সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। একজন শিখ পুলিশের ভূমিকায় কাজ করছেন তিনি। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে আয়ুষ শর্মাকেও (Aayush Sharma)। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মহেশ মঞ্জরেকর (Mahesh Manjrekar)। এটি মরাঠি সিনেমা মুলশি প্যাটার্ন (Mulshi Pattern)-র হিন্দি রিমেক।
গার্গী দাস
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেক-আপ নেই, বাড়িতে ঘুরছেন শুধু তোয়ালে পরে! সলমনের ছবি ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement