advertisement

জিন্স পরে বাবার শেষকৃত্য, ভিডিও কলে কথা, ছবি সামনে আসতেই ট্রোলড রণবীর-আলিয়া

Last Updated:
#মুম্বই: গত বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। লকডাউনের মধ্যেই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতি মুম্বইয়ের চন্দনওয়ারা শ্মশানে সেদিনই বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় অভিনেতার । একমাত্র ছেলে রণবীর কাপুর বাবার শেষকৃত্য সম্পন্ন করেছেন । পরিবারের সকলের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন রণবীরের বান্ধবী আলিয়াও ।
শেষকৃত্যের ছবি সামনে আসতেই রণবীরকে দেখা যায় রিপড জিনস আর ক্যাজুয়াল জিনসের শার্ট পরে বাবার অন্ত্যেষ্টি সম্পন্ন করতে । আর আলিয়াকে দেখা যায়, ফোনে ভিডিও কলে ব্যস্ত থাকতে । এই ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় ব্যাপক ট্রোলিং । কটূ বাক্য শুনিয়ে দিতে কার্পণ্য করেননি নেটিজেনরা । কিন্তু পরে জানা যায়, আলিয়া সে সময় ঋষি কাপুরের একমাত্র মেয়ে ঋদ্ধিমার সঙ্গে ভিডিও কলে ছিলেন ।
advertisement
বাবাকে শেষ দেখাও দেখতে পাননি ঋদ্ধিমা । লকডাউের জেরে গোটা দেশেই ব্যহত পরিবহণ ব্যবস্থা । ঋদ্ধিমা থাকেন দিল্লিতে । খবর শোনার পরেই দিল্লি থেকে রওনা দেন তিনি । কিন্তু ১৪০০ কিমি রাস্তা অতিক্রম করে মুম্বই পৌঁছতে পারেননি তখনও । সে কারণেই ঋদ্ধিমা ছিলেন ভিডিও কলে ।
advertisement
View this post on Instagram

#RishiKapoor last journey #rip

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জিন্স পরে বাবার শেষকৃত্য, ভিডিও কলে কথা, ছবি সামনে আসতেই ট্রোলড রণবীর-আলিয়া
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement