advertisement

মদের দোকানের সামনে মেয়েদের লাইন, ট্যুইট করে ব্যপক ট্রোলড রামগোপাল

Last Updated:
#মুম্বই: সদ্যই সারা দেশে খুলেছে মদের দোকান। দীর্ঘ দেড় মাসের লকডাউনের পর অবশেষে মদের দোকান খোলায় দোকানে দোকানে উপচে পড়েছে মানুষের ভিড় । সুরাপ্রেমীদের সামলাতে কয়েক জায়গায় লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে । কোথাও বেগতিক বুঝে বন্ধ করে দিতে হয়েছে মদের দোকান । কাউন্টারের বাইরে কিলোমিটার লম্বা লাইনে ঠাঁয় দাঁড়িয়ে থেকেছেন মানুষ । অনেকেই সরকারের এই সিদ্ধান্তের বিরধিতাও করেছেন । লকডাউনের সুফল এই সিদ্ধান্তে নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই মত বিশেষজ্ঞদেরও ।
তবে পরিচালক রামগোপাল ভার্মা মদের দোকান খোলার বিরোধিতা করে কোনও ট্যুইট করেননি। তিনি মশকরা করেছেন একটি ছবি নিয়ে । যেখানে দেখা যাচ্ছে একটি মদের দোকানের বাইরে লম্বা লাইন । সেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন মহিলা । সেই ছবি ট্যুইট করে রামগোপাল ভার্মা লেখেন, ‘দেখুন কারা মদের দোকানের সামনে লাইন দিয়েছেন ।’
advertisement
এরপরেই সেই ট্যুইট ঘিরে প্রবল বিতর্ক শুরু হয়ে যায়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, কেন শুধু ছেলেদেরই মদ কেনা বা তা পান করার অধিকার রয়েছে নাকি। গায়িকা সোনা মহাপাত্রও মুখ খোলেন রামগোপালের ট্যুইটের বিরোধিতা করে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মদের দোকানের সামনে মেয়েদের লাইন, ট্যুইট করে ব্যপক ট্রোলড রামগোপাল
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement