advertisement

‘অশৌচ পালন করেন না?’ ঋষি কাপুরের মৃত্যুর পরেই তৈমুরের চুল কাটায় ট্রোলড করিনা কাপুর

Last Updated:

তৈমুরের চুল কেটে দিচ্ছেন সইফ আলি খান । আর এরপরেই শুরু হয়ে যায় ট্রোলিং ।

#মুম্বই: গত বৃহস্পতিবার মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম অভিনেতা ঋষি কাপুর। লকডাউনের মধ্যেই নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতি মুম্বইয়ের চন্দনওয়ারা শ্মশানে সেদিনই বিকেলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় অভিনেতার । গত দু’বছর ধরে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে ভুগছিলেন ঋষি । বহুদিন ধরে চিকিৎসা চলছিল নিউ ইয়র্কে । তবে তাতেও শেষরক্ষা হয়নি ।
কিন্তু ঋষি কাপুরের মারা যাওয়ার ৩দিন হতে না হতেই তৈমুরের চুল কাটার ছবি পোস্ট করে ব্যাপক ট্রোলড হলেন করিনা কাপুর । করিনার বাবা রণধীর কাপুরের ভাই ঋষি কাপুর । তাঁকে চিন্টু আঙ্কেল বলেই ডাকতেন করিনা, করিশ্মা । কিন্তু পরিবারের এত নিকটাত্মীয় হঠাৎ চলে যাওয়ার পরেও কেট চুল কাটার ছবি পোস্ট করছেন করিনা? এতেই সোশ্যাল মিডিয়ায় ব্যপক ট্রোলড হন নায়িকা । নেটিজেনরা বলতে শুরু করেন, ‘আপনারা কি শোক পালন করেনন না?’
advertisement
ঋষি কাপুরের প্রয়ানের তিন দিন যেতে না যেতে এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন করিনা । যেখানে দেখা যায়, তৈমুরের চুল কেটে দিচ্ছেন সইফ আলি খান । আর এরপরেই শুরু হয়ে যায় ট্রোলিং ।
advertisement
View this post on Instagram

Haircut anyone?

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অশৌচ পালন করেন না?’ ঋষি কাপুরের মৃত্যুর পরেই তৈমুরের চুল কাটায় ট্রোলড করিনা কাপুর
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা? কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী!
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement