advertisement

কেন ২ বছরের মধ্যে পরপর দুই সন্তান! ব্যাপক ভাবে ট্রোলড হলেন কপিল শর্মা

Last Updated:

দু’বছরের মধ্যে দুই সন্তানের জন্ম দিলেন কপিল শর্মার স্ত্রী গিনি ছতরত । ব্যাপক ট্রোলড হলেন কমিডিয়ান ।

#মুম্বই: ২০১৮-র ডিসেম্বরে বিয়ে হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান, অভিনেতা কপিল শর্মার । বিয়ের মাত্র সাত মাসের মধ্যেই এসেছিল সুখবরটা । বাবা হতে চলেছেন কপিল শর্মা । অবশেষে গত বছরের ডিসেম্বরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কপিল-ঘরণী গিনি ছতরত । ফের দ্বিতীয়বার বাবা হলেন কপিল । মেয়ের পর এ বার পুত্র সন্তান এল শর্মা পরিবারে ।
কিন্তু গোটা বিষয়টিই চরম গোপনে রেখেছিলেন কপিল ও তাঁর স্ত্রী গিনি। ঘুণাক্ষরেও কাউকে টের পেতে দেননি তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার কথাটি । শেষ পর্যন্ত অবশ্য এই খবর ফাঁস হয়েছিল কমিডিয়ান ভারতীর একটি পোস্ট থেকে । করবা চৌথের দিন একটি লাইভ ভিডিও করেছিলেন ভারতী । সেখানেই দএক ঝলক দেখা মেলে গিনির । গর্ভবতী গিনিকে চিনে নিতে কষ্ট হয়নি নেটিজেনদের । কপিলের মেয়ে আনায়রার বয়স সবে ১ বছর পূর্ণ হয়েছে । লকডাউনের মধ্যে, তিন মাস বয়সে মেয়ের কনক পুজো করেছিলেন কপিল শর্মা । পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে খুব ছোট করেই এই অনুষ্ঠানের অয়োজন করেছিলেন গিনি ও কপিল । তবে দ্বিতীয় সন্তানের আসার খবরটা এতদিন গোপনই রেখেছিলেন শর্মা দম্পতি । কিন্তু ভারতীর ভিডিওতে এক ঝলক সন্তানসম্ভবা গিনি’কে দেখা যেতেই এই খবর জানাজানি হয়ে যায় ।
advertisement
advertisement
advertisement
এরপর অবশ্য কপিল খানিকটা বাধ্য হয়েই স্বীকার করেন, সত্যিই তিনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন । অবশেষে সোমবার সকালে আসে সেই কাঙ্কিত সুখবর । নিজেই ট্যুইট করে কপিল জানান, সকলের ভালবাসা আর প্রার্থনা সঙ্গে নিয়ে বেবি বয় এসেছে তাঁরদের ঘর আলো করে । মা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে ।
advertisement
এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় উপচে পড়ে কপিলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল । তবে এরই মধ্যে একদল নেটিজেন শুরু করে দেন ট্রোলিং । বিয়ের মাত্র দু’বছর দু’মাসের মধ্যেই দু’বার মা হলেন গিনি । পরপর এ ভাবে অন্তঃসত্ত্বা হওয়াকে কেন্দ্র করেই নেটিজেনরা বিঁধেছেন কপিলকে । কেন এত অল্প সময়ের ব্যবধানে তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করেছেন অনেকে ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কেন ২ বছরের মধ্যে পরপর দুই সন্তান! ব্যাপক ভাবে ট্রোলড হলেন কপিল শর্মা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement