advertisement

#MeToo: যৌন হেনস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য!

Last Updated:

ঐশ্বর্য সোমবার বলেন, 'আমি সব সময়ই খোলাখুলি কথা বলি৷ অতীতেও বলেছি৷ এবং এখনও বলব৷' সোশ্যাল মিডিয়ায় মহিলারা যে ভাবে যৌন হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরছেন, তাকে কুর্নিশ জানিয়ে বচ্চন-বধূ বলেছেন, 'বিশ্বের যে কোনও প্রান্তের মহিলাদের কথা সবাই শুনছে৷ সোশ্যাল মিডিয়া তা প্রকাশিত হচ্ছে৷ দারুণ ব্যাপার৷'

#মুম্বই: অবশেষে #MeToo ক্যাম্পেন পৌঁছল বলিউডে৷ তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্কেই যার সূত্রপাত৷ অতীতের যৌন হেনস্থা নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রী, পরিচালক, প্রযোজক-সহ বলিউড ইন্ডাস্ট্রির বহু মুখ৷ সোনম কাপুর, স্বরা ভাস্কর, টুইঙ্কল খান্না ও প্রিয়াঙ্কা চোপড়া৷ বাকি ছিলেন বচ্চন-বধূ৷ #MeToo সমর্থনে এ বার নামলেন ঐশ্বর্য রাইও৷
ঐশ্বর্য সোমবার বলেন, 'আমি সব সময়ই খোলাখুলি কথা বলি৷ অতীতেও বলেছি৷ এবং এখনও বলব৷' সোশ্যাল মিডিয়ায় মহিলারা যে ভাবে যৌন হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরছেন, তাকে কুর্নিশ জানিয়ে বচ্চন-বধূ বলেছেন, 'বিশ্বের যে কোনও প্রান্তের মহিলাদের কথা সবাই শুনছে৷ সোশ্যাল মিডিয়া তা প্রকাশিত হচ্ছে৷ দারুণ ব্যাপার৷'
প্রাক্তন বিশ্বসুন্দরী জানিয়েছেন, আজকে যে সব মহিলা তাঁদের সঙ্গে ঘটা অভিজ্ঞতা শেয়ার করছেন, তাতে ভালো লাগছে৷ এই ধরনের যৌন হেনস্থা আজ নতুন নয়৷ বহুকাল ধরে চলছে৷ মহিলাদের মানসিক শক্তি দেখে ভালো লাগছে৷
advertisement
advertisement
তনুশ্রী দত্ত-নানা পাটেকর বিতর্কের হাত ধরে ভারতে #MeToo পৌঁছতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মহিলা মুখ খুলছেন৷ ইতিমধ্যেই বিকাশ বেহল, গুরসিমরন খাম্বা, উত্‍‌সব চক্রবর্তী ও অলোক নাথের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: যৌন হেনস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement