কলকাতা: টলিউডে এখন দারুণ সময় যাচ্ছে কৌশানী মুখোপাধ্যায়ের৷ একের পর এক বক্সঅফিসে সফল কাজই শুধু নয়, অভিনেত্রী হিসেবেও নিজের জায়গা করে নিচ্ছেন কৌশানী মুখোপাধ্যায়৷ তিনি নিজে জানাচ্ছেন অবীরের বিপরীতে অভিনয় করতে চান তিনি৷ অন্যদিকে ভাল চরিত্র পেলে দেবের সঙ্গেও ফের স্ক্রিন শেয়ার করতে চান তিনি৷ জানিয়েছেন তাঁদের অনস্ক্রিন দেখতে ভালই লাগে৷ এদিকে এবার মৃগয়া ১.৫-এ দর্শকরা সাক্ষী থাকবেন টানটান থ্রিলারের। কলকাতায় এক রহস্যময় প্রেক্ষাপটে নিজের বাড়িতে নির্যাতিত হয় শ্রেয়াংশী (অনন্যা ভট্টাচার্য)। এই অপরাধের সমাধান করতে মাঠে নামে শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত (ঋত্বিক চক্রবর্তী) ও এস আই জয়িতা সেন (কৌশানী মুখোপাধ্যায়)। তদন্ত করতে নেমে পুলিশ ফোর্স মুখোমুখি হয় রহস্যময় আততায়ীর। অভিরূপ ঘোষের পরিচালনায় এই ছবির অন্য চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল ও মীর। দেবাশিস দত্তের গল্প, অরিত্র বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য। অতীত, বর্তমান মিলিয়ে এক দারুণ রোমাঞ্চের সফরে পৌঁছে যাবেন দর্শক। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷



