'সব ভাষার উপরে আঘাত আসলে রুখে দাঁড়াবো, বাংলায় কথা বলা অপরাধ?' ভাষা দিবসে সরব মমতা
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
দেশজুড়ে বাংলাভাষা-ভাষী মানুষদের উপর যে একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে তা নিয়ে ক্ষোভ উগরে তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, "বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে দেওয়া হচ্ছে। আমাদের অস্মিতাকে অপমান কেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি?।
কলকাতা: শনিবার দেশপ্রিয় পার্কে ভাষা শহিদদের সম্মান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন রাজবংশী সমাজ থেকে ওই অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্ত মহারাজ। রাজবংশী সমাজের আর্থ সামাজিক উন্নতি সাধনের জন্য তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই গোটা দেশজুড়ে বাংলাভাষা-ভাষী মানুষদের উপর যে একাধিক হামলার অভিযোগ সামনে এসেছে তা নিয়ে ক্ষোভ উগরে তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে দেওয়া হচ্ছে। আমাদের অস্মিতাকে অপমান কেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি?।
এই দিন অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বলেন, ”এই দিন রাজবংশী সমাজ থেকে অনুষ্ঠানে হাজির ছিলেন অনন্ত মহারাজ, আবার ভিন্ন ভাষার মানুষও এসেছিলেন। এটা ভাষার ঐক্যতান।”
এরপরেই তিনি বলেন, “২১ মানে খালি ভাষা নয়। মানবিকতার দর্পণ। যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য জানাই তর্পণ। আমরা সব ভাষাকে সম্মান জানাই। সব ভাষার ওপরে আঘাত আসলে রুখে দাঁড়িয়ে যাব। দয়া করে আমাদের ভাষাকে অসম্মান করবেন না। বাংলা ভাষায় কথা বললে অনুপ্রবেশকারী বলে দেওয়া হচ্ছে। আমাদের অস্মিতাকে অপমান কেন? বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি?” দেশপ্রিয় পার্কের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রশ্ন মমতার।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2026 7:45 PM IST









