advertisement

Assembly Elections 2026: রাজ্যে বিধানসভা নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে দেড় ঘণ্টা বৈঠক সিইও দফতরে

Last Updated:

আর ঠিক একমাস পরেই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে আসন্ন বিধানসভা ভোটে বাহিনী মোতায়েন নিয়ে CEO দফতরে বৈঠক শেষ হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, স্পেশাল অবজারভার, CRPF-এর আইজি।

বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক
বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক
কলকাতা: আর ঠিক একমাস পরেই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে আসন্ন বিধানসভা ভোটে বাহিনী মোতায়েন নিয়ে CEO দফতরে বৈঠক শেষ হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, স্পেশাল অবজারভার, CRPF-এর আইজি।
জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটিকে নিয়ে কমিশনের এই বৈঠক প্রায় দেড় ঘণ্টা চলে। এই জয়েন্ট ডেপ্লয়মেন্ট কমিটি সিদ্ধান্ত নিচ্ছে ভোটের সময় কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে। কী ভাবে কেন্দ্রীয় বাহিনী কাজ করবে সেটাও ঠিক করবে এই কমিটি।
advertisement
advertisement
এই কমিটির তরফে উপস্থিত ছিলেন স্পেশাল অবজার্ভার এন কে মিশ্র, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফ এর আইজি এবং স্টেট ফোর্স কো-অর্ডিনেটর শলভ মাথুর, স্টেট-সিএপিএফ কো-অর্ডিনেটর গৌরব শর্মা। রাজ্যে বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় তার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই কমিটির হাতে। মাত্র দুই দফায় রাজ্যে বিধানসভা ভোট বলে আগের বিধানসভা নির্বাচনের থেকে এই নির্বাচন পরিচালনা করার পদ্ধতিগত ফারাক রয়েছে।
advertisement
আগে রাজ্য পুলিশে বড় রদবদল করে নির্বাচন কমিশন৷ একাধিক জেলার এসপি-সহ ১৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়৷ দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজিপি হিসেবে নিয়োগ করা হয় ডঃ রাজেশ কুমার সিংকে৷ ১২ পুলিশ জেলার এসপি বদল করা হয় কমিশনের তরফে৷ কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইন্দিরা মুখোপাধ্যায়কে। মোট রাজ্যের বিভিন্ন জেলায় ১৩ জন এসপি, ডিসিকে বদল করে কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনীকে নির্বাচনে কী ভাবে ব্যবহার করা হয় সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Assembly Elections 2026: রাজ্যে বিধানসভা নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে দেড় ঘণ্টা বৈঠক সিইও দফতরে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement