advertisement

Drug Case | Aryan Khan: আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না! এনসিবি-র হেফাজতেই থাকবেন শাহরুখ-পুত্র

Last Updated:

Drug Case | Aryan Khan: আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে শনিবার আটক করা হয় শাহরুখ (Shah Rukh Khan) পুত্রকে।

শাহরুখের ছেলে বলে জেল হেফাজতে কোনও আলাদা ব্যবস্থা নেই আরিয়ান খানের জন্য
শাহরুখের ছেলে বলে জেল হেফাজতে কোনও আলাদা ব্যবস্থা নেই আরিয়ান খানের জন্য
#মুম্বই: বলিউডের মাদকযোগ (Drug case) নিয়ে ফের সরগরম নেট দুনিয়া। আর এবার এই ঘটনায় জড়িয়েছেন স্বয়ং কিং খান শাহরুখ খান-এর পুত্র আরিয়ান খান (Shah Rukh Khan's son Aryan Khan)। আরিয়ান-সহ মোট ৮ জনকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এর পরে জামিনের আবেদন করা হয়। কিন্তু আরিয়ানের জামিন মঞ্জুর হল না। এখন তাঁকে থাকতে হবে এনসিবির হেফাজতে।
আরব সাগরে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে শনিবার আটক করা হয় শাহরুখ পুত্রকে। এর পরে ১৬ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় তাঁকে ও তাঁর ৮ জন সঙ্গীকে। ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস ও এমডিএমএ এবং ১ লক্ষ ৩৩ হাজার টাকা ক্যাশ হিসেবে উদ্ধার হয় জাহাজ থেকে। সোমবার আরিয়ানকে বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার পরেই তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে জামিনের আবেদন করেন। কিন্তু সেই জামিন করেনি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে থাকতে হবে এনসিবি-র হেফাজতেই।
advertisement
advertisement
প্রথমে গ্রেফতারের পরে শোনা যাচ্ছিল যে, একদিনের জন্যই হেফাজতে রাখা হবে আরিয়ানকে (Aryan Khan)। কিন্তু না। আগামী ৭ অক্টোবর পর্যন্ত থাকতে হবে তাঁকে এনসিবি (NCB) হেফাজতে। বলা হয়েছে, তদন্তের স্বার্থে আরিয়ানকে (Aryan Khan) হেফাজত রাখা প্রয়োজন আছে। এছাড়া আরিয়ানের ফোন থেকে প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। আরিয়ানের সঙ্গে যাঁরা ধৃত তাঁরা হলেন, নুপূর সাতিজা, ইশমিত সিং চড্ডা, মোহক জয়সওয়াল, গোমিত চোপড়া এবং বিক্রান্ত ছোকার। জিজ্ঞাসাবাদের সময়ে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান। তবে তিনি জানান এর আগে মাদক তিনি নেননি।
advertisement
প্রসঙ্গত, ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিন্দেকে ঠিক করেছেন শাহরুখই। শাহরুখ এমন বিপাকে পড়েছেন দেখে রবিবার মধ্যরাতে শাহরুখ খানের বাড়ি মন্নতে (Shah Rukh's house Mannat) যান সলমন খান (Salman Khan)। এছাড়াও বলিউড থেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের সুনীল শেট্টি, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তি সহ আরও কয়েকজন তারকা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Drug Case | Aryan Khan: আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর হল না! এনসিবি-র হেফাজতেই থাকবেন শাহরুখ-পুত্র
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement