advertisement

আমিরকে প্রেমপত্র, নিজের ছবি পাঠান আলিয়ার 'মা'! বলি অভিনেত্রীর রহস্য ফাঁস

Last Updated:

সদ্য নিজেই এই গোপন তথ্য ফাঁস করেন অভিনেত্রী। আগামী ছবির প্রচারে নিজের মুখেই স্বীকার করেন, আমিরের প্রতি তাঁর দুর্বলতা ছিল ছোট থেকেই।

#মুম্বই: দু'টি বিয়ে। দু'বার বিচ্ছেদ। তিন সন্তান। এক বলি নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন। তাঁর ব্যক্তিগত জীবনের এই সমীকরণগুলির জন্যেই একাধিক বার শিরোনাম দখল করেছেন আমির খান। সমালোচনা, ঠাট্টা, কটাক্ষের শিকার হয়েছেন বারবার।
এরই মাঝে তাঁর আরও একটি রহস্য ফাঁস হল সম্প্রতি। জানেন, এই বলিউডেরই এক অভিনেত্রীর মন জয় করেছিলেন 'লাল সিং চড্ডা'? আমিরের প্রেমে হাবুডুবু খেয়েছেন সেই অভিনেত্রী। এমনকি নায়ককে দীর্ঘ দীর্ঘ প্রেমপত্র লিখেছেন তিনি। সঙ্গে নিজের ছবিও পাঠিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
advertisement
তিনি 'আলিয়া থুড়ি বদ্রুর মা'। পর্দায় সম্প্রতি এই পরিচয়ে বেশ প্রশংসা অর্জন করেছেন অভিনেত্রী। 'ডার্লিংস'-এ আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করে শিরোনাম দখল করেছিলেন। তিনি শেফালী শাহ।
সদ্য নিজেই এই গোপন তথ্য ফাঁস করেন শেফালী। আগামী ছবির প্রচারে নিজের মুখেই স্বীকার করেন, আমিরের প্রতি তাঁর দুর্বলতা ছিল ছোট থেকেই।
advertisement
তাঁর কথায়, ''আমির খানের প্রতি ভাললাগা ছিল আমার। একবার দীর্ঘ প্রেমপত্র পাঠিয়েছিলাম। তার সঙ্গে নিজের একটা ছবিও। ছবিটা খুবই ঝাপসা ছিল। এতটাই দূরে ঝাপসা হয়ে দাঁড়িয়েছিলাম যে ঝট করে দেখে কেউ বলতেই পারবে না যে এক জন কেউ আছে সেখানে।''
advertisement
প্রসঙ্গত, আমিরের 'রঙ্গীলা'তে ডেবিউ করার কথা ছিল শেফালীর। কিন্তু মাঝপথে সেই কাজটি ছেড়ে দেন অভিনেত্রী। পরে পরিচালক বিপুল শাহকে বিয়ে করেন শেফালী। ফিরে আসেন ছবির দুনিয়ায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমিরকে প্রেমপত্র, নিজের ছবি পাঠান আলিয়ার 'মা'! বলি অভিনেত্রীর রহস্য ফাঁস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement