advertisement

#MeeToo: ‘কোনও অভিযুক্তের সঙ্গে কাজ করব না’, হাউজফুল ৪ ছাড়লেন অক্ষয়

Last Updated:

এদিন অক্ষয় একটি ট্যুইট করে জানান, কোনও অভিযুক্তের সঙ্গে তিনি কাজ করবেন না ৷ সে কারণেই হাউজফুলের কাজ থেকে সরে দাঁড়াবেন তিনি ৷

#মুম্বই: ক্রমশই সুনামীর আকার ধারণ করছে #MeeToo ঝড় ৷ একের পর এক তীক্ষ্ণ ফলায় বিদ্ধ হচ্ছে বলিউড ৷ অবশ্য সঙ্গীত জগৎ থেকে ক্রিকেট মহল #MeeToo-র আক্রমণ তেকে বাদ পড়ছে না কিছুই ৷ লিউডে এর প্রভাব পড়েছে বেশি ৷ কখনও বিকাশ বেহল তো কখনও অলোকনাথ, কখনও নানা পাটেকর তো কখনও সাজিদ খান ৷ গতকালই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কাজ না করার সিদ্দান্ত নিয়ে নিজের পরবর্তী ছবি ‘মোঘল’ থেকে সরে দাঁড়িয়েছিলেন আমির খান ৷ পরিচালক সুভাষ কাপুরের পরিচালনায় গুলশন কুমারের বায়োপিকে অভিনয় করার কথা ছিল তাঁর ৷ কিন্তু সুভাষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি ৷
advertisement
এবার সেই একই জুতোয় পা গলালেন অক্ষয় কুমারও ৷ সাজিদ খানের বিরুদ্ধে ওঠা একাধিক যৌন হেনস্থার অভিযোগের কারণে ‘হাউজফুল ৪’ থেকে সরে দাঁড়ালেন বলিউডের অ্যাকশন হিরো ৷ এদিন অক্ষয় একটি ট্যুইট করে জানান, কোনও অভিযুক্তের সঙ্গে তিনি কাজ করবেন না ৷ সে কারণেই হাউজফুলের কাজ থেকে সরে দাঁড়াবেন তিনি ৷ প্রথমে সাংবাদিক করিশ্মা উপাধ্যায়, তারপর নায়িকা শালোনি চোপড়া, এবং মডেল অভিনেত্রী রেচেল হোয়াইট... সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠছে বারবার ৷ আর সে কারণেই সাজিদ খান পরিচালিত ‘হাউজফুল ৪’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অক্ষয় ৷
advertisement
তবে বিপাকে পড়ে সাজিদ সকলকে পাশে থাকার অনুরোধ করেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeeToo: ‘কোনও অভিযুক্তের সঙ্গে কাজ করব না’, হাউজফুল ৪ ছাড়লেন অক্ষয়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement