advertisement

মোবাইল নেই, ময়লা চটির দিকে তাকিয়ে হাসিমুখে তোলা হল সেলফি, ভাইরাল সেই ছবি

Last Updated:

তেমনই খুশির হাওয়া দেখা গেল খুদে খুদে পাঁচ বন্ধ‌ুর মুখে ৷ উপলক্ষ্য একটা সেলফি ৷

#কলকাতা: কে জানত এমন আপাত ‘তুচ্ছ’ একটা বিষয়ের মধ্যেও এমন অনাবিল আনন্দ পাওয়া যায়? আসলে আনন্দ এমন একটা বিষয় যা প্রত্যেকের মনের অবস্থার উপর নির্ভর করে ৷ কেউ কেউ খুব অল্পেই খুশি হন ৷ তেমনই খুশির হাওয়া দেখা গেল খুদে খুদে পাঁচ বন্ধ‌ুর মুখে ৷ উপলক্ষ্য একটা সেলফি ৷
এই সেলফিই এখন ‘সেলফি অব দ্য ইয়ার’-এর তকমা পেয়েছে ৷ কী এমন আছে সেই সেলফিতে? সাদা চোখে দেখলে আসলে কিছুই নেই ৷ এমনকি সেলফি তোলার নূন্যতম উপকরণটাও নেই তাদের কাছে ৷ হাতে রয়েছে একটি ময়লা চটি ৷ সেটাই স্মার্টফোনের কাজ করছে ৷ আর সেই চপ্পলের দিকে তাকিয়েই সরল হাসিতে পোজ দিচ্ছে খুদের দল ৷
advertisement
advertisement
advertisement
ছবিটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ কিন্তু ছবিটি কে-কোথায় তুলেছেন তা জানা যায়নি ৷ ভাইরাল এই ছবিটি শেয়ার করেছেন বলিউড তারকারাও ৷ অনুপম খের লিখেছেন, ‘কোনও জিনিস তখনই সেরা হয়ে ওঠে যখন কেউ জিনিসটার মধ্যে থেকে ভালোটা খুঁজে পায়।’ আবার সুনীল শেট্টি লিখেছেন, ‘সুখ আসলে একটি মানসিক অবস্থা ৷’
advertisement
advertisement
তবে অমিতাভ বচ্চন ট্যুইট করে লেখেন, ‘যথাযথ সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে ছবিটি ফটোশপ করা ৷ মনে রাখতে হবে যে, হাতে ধরা চপ্পলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মোবাইল নেই, ময়লা চটির দিকে তাকিয়ে হাসিমুখে তোলা হল সেলফি, ভাইরাল সেই ছবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement