advertisement

Bigg Boss Malayalam: করোনাবিধি অমান্য করে চলছিল শ্যুটিং, বিগ বস-এর ঘরে পড়ল তালা

Last Updated:

এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শ্যুটিং চলছিল কোভিড স্বাস্থ্যবিধি না মেনেই । আর সে কারণেই বন্ধ করে দেওয়া হল বিগ বসের ঘর ।

#চেন্নাই: বলিউডের Bigg Boss, 14 সবেমাত্র শেষ হয়েছে । চাম্পিয়ন হয়েছেন টেলি-নায়িকা রুবিনা দালিয়াক । আর এখন তামিলনাড়ুতে চলছে Bigg Boss Malayalam Season 3-র শ্যুটিং । চেন্নাইয়ের চেম্বারামবাক্কাম EVP ফিল্ম সিটিতে এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শ্যুটিং চলছিল কোভিড স্বাস্থ্যবিধি না মেনেই । আর সে কারণেই বন্ধ করে দেওয়া হল বিগ বসের ঘর ।
গত ১৯ মে ঘটনাটি ঘটেছে । তিরুভাল্লুর রেভিনিউ ডিভিশনাল অফিসার প্রীতি পরকাভি সন্ধে ৮টা নাগাদ হঠাৎই রেইড করেন বিগ বসের ঘরে । গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ওই ফিল্মসিটির মধ্যে খাবারদাবার নিয়ে যাওয়া হয় প্রত্যেকদিন । এ দিকে করোনার বাড়বাড়ন্তের কারণে তামিলনাড়ুতে চলছে লকডাউন । সিনেমা-সিরিয়ালের শ্যুটিং বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে ।
advertisement
গত মাসে বিগ বস মালায়লমের ঘরে ৬ জন ক্রু সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে এ বার কারও মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি । অফিসার প্রীতি জানিয়েছেন, আগের মাসে ৬ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পরেওএই সেট বন্ধ করা হয়নি । বাইরে থেকে খাবার, টেকনিশিযানদের এনে কাজ হচ্ছিল । বর্তমান পরিস্থিতিতে এই কাজ আইনবিরুদ্ধ । আগেই Film Employees Federation of South India (FEFSI)-এর সভাপতি আরকে সেলভামানি একটি নির্দেশিকায় জানিয়েছিলেন, ছোট পর্দা ও বড় পর্দায় প্রডাকশন ও পোস্ট প্রডাকশনের কাজ ৩১ মে পর্যন্ত বন্ধ রাখতে হবে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bigg Boss Malayalam: করোনাবিধি অমান্য করে চলছিল শ্যুটিং, বিগ বস-এর ঘরে পড়ল তালা
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement