'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rajiv Kumar: রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার।
কলকাতা: গত শুক্রবার সন্ধ্যায় রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে বড় চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজ্ঞপ্তি প্রকাশ করে চারজন প্রার্থীর নাম জানানো হয় দলের তরফে। সেই তালিকায় ছিলেন অন্যতম চর্চিত প্রাক্তন পুলিশকর্তা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। তালিকায় রয়েছেন, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মেনকা গুরুস্বামী-সহ বাবুল সুপ্রিয় একজন।
“I trust God will not give me any responsibility which I will not be able to handle” মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার থেকে রাহুল সিনহা, তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। এপ্রিলেই মেয়াদ শেষ হচ্ছে সুব্রত বক্সী, সাকেত গোখেল, ঋতব্রত বন্দোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। আগেই পদত্যাগ করেছেন মৌসম বেনজির নুর। বিধায়ক সংখ্যার হিসাবে রাজ্যসভায় তৃণমূলের চার ও বিজেপির এক জন যাবেন। বাংলা থেকে রাজ্যসভাতেও শূন্য হচ্ছে বামেরা।
advertisement
তৃণমূল কংগ্রেসের তরফে আজ রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার চেহারাও মনোনয়ন জমা দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, আইনজীবী মানেকা গুরুস্বামী ও অভিনেত্রী কোয়েল মল্লিক। বিজেপির তরফে মনোনয়ন দেন রাহুল সিনহা।
স্বামী নিসপাল সিং রানের সঙ্গে বিধানসভায় পৌঁছন অভিনেত্রী কোয়েল মল্লিক। মনোনয়ন পত্র জমা দিয়ে তিনি বলেন, “যাত্রা আমার শুরু হল আজ থেকে। আমি মানুষের সঙ্গেই ২২ বছর ধরে আছি। আমার কেরিয়ারে ২২ বছর হয়ে গিয়েছে। আমার প্রার্থনা সবাই আমার সঙ্গে থাকবেন। একটা দারুণ অভিজ্ঞতা হবে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 12:08 PM IST










