রাস্তায় দাঁড়িয়ে আচমকা পেটে যন্ত্রণা! বিয়ের পাঁচ মাসে মা হতে চলেছেন বালিকা বধূর 'আনন্দী' অভীকা গর
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অনেকে বলছেন, এই কারণেই হয়তো তাড়াতাড়ি বিয়ের ভাবনা ভাবেন। কেউ কেউ আবার এই ঘটনাকে ওভার অ্যাক্টিংও বলেছেন।
‘বালিকা বধু’ খ্যাত অভিনেত্রী অভিকা গর এবং মিলিন্দ চাঁদওয়ানির বিয়ে হয়েছে সম্প্রতি। একেবারে রাজকীয়ভাবে বিয়ে দেওয়া হয়েছিল অভিকা-মিলিন্দের। এবার জল্পনা বিয়ের ৫ মাস কাটতে না কাটতেই কি অভিকার গর্ভে এল সন্তান?
‘বালিকা বধু’ দিয়েই জনপ্রিয় নায়িকা। দর্শক তাঁকে আজও মনে রেখেছে আনন্দী হিসাবে। লাল লেহঙ্গায় সেজেছিলেন কনে, মিলিন্দের ছিল শেরওয়ানি। চ্যানেলের থেকে একেবারে রাজকীয়ভাবে বিয়ে দেওয়া হয়েছিল অভিকা-মিলিন্দের। বিয়ের ৫ মাস কাটতে না কাটতেই কি অভিকার গর্ভে এল সন্তান? এক ভিডিও ছড়িয়ে পড়েছে সম্প্রতি। অভিকা এখন একজন প্রযোজকও। তার নতুন সিনেমা 10th Class Diaries আসছে। তেলুগু ছবির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুন্দরী এবং হট হয়ে উঠেছেন তিনি। ওজন কমানোর পর বেশ সুন্দরী দেখাচ্ছে তাঁকে। তবে এর মাঝে আচমকা তাঁর গর্ভবতী হওয়ার খবর কেন শোনা যাচ্ছে রাস্তায় যেতে যেতে তিনি আচমকাই পেটে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তারপর বমি করেন তখন থেকেই মনে করা হচ্ছে হয়তো তিনি মা হতে চলেছেন। অনেকে বলছেন, এই কারণেই হয়তো তাড়াতাড়ি বিয়ের ভাবনা ভাবেন। কেউ কেউ আবার এই ঘটনাকে ওভার অ্যাক্টিংও বলেছেন।
advertisement
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছেন সোনম কাপুর। ৪০ বছর বয়সে মা হতে চলা এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। হয়েছে তাঁর বেবি শাওয়ারও। ভক্তদের বেশ কয়েক মাস অপেক্ষায় রাখার পর, সোনম কাপুর বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থার ঘোষণা করেন। মাঝেমাঝেই বেবি বাম্পের কিছু ছবি শেয়ার করেছেন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2026 11:58 AM IST










