advertisement

Bhaswar Cahtterjee : ‘এ তুমি কেমন তুমি KK-এর গানকে হিংসে কর’, নাম না করে তাঁর গানের প্যারোডিতেই গায়ককে বিঁধলেন ভাস্বর

Last Updated:

Bhaswar Cahtterjee :ভাস্বরের বক্তব্য, রূপঙ্কর যদি মানুষ হয়ে থাকেন তাহলে তিনি যেন ফেসবুক লাইভে এসে ক্ষমা চান৷ নইলে তিনি যে সব জায়গাতেই প্রত্যাখ্যাত হবেন, সে ইঙ্গিতও স্পষ্ট ভাস্বরের পোস্টে৷

‘এ তুমি কেমন তুমি’-র প্যারোডি লিখে  ভাস্বর  পোস্ট করেছেন ফেসবুকে
‘এ তুমি কেমন তুমি’-র প্যারোডি লিখে ভাস্বর পোস্ট করেছেন ফেসবুকে
কলকাতা : নাম করলেন না৷ কিন্তু রূপঙ্করের গানেই তাঁকে বিঁধলেন ভাস্বর চট্টোপাধ্যায়৷ ‘জাতিস্মর’ ছবিতে যে গানে রূপঙ্কর জাতীয় পুরস্কার পান, সেই ‘এ তুমি কেমন তুমি’-র প্যারোডি লিখে পোস্ট করেছেন ফেসবুকে৷
প্যারোডির প্রথমেই ভাস্বর বলে দিয়েছেন কেকে-এর গানকে হিংসে করছেন রূপঙ্কর৷ ফেসবুক লাইভে রূপঙ্কর যে নিজেকে কেকে-এর থেকে অনেক ভাল গায়ক বলেছিলেন, তাকে তাঁর বাচালপনা বলে মনে করেন ভাস্বর৷ প্রসঙ্গত রূপঙ্করের পুরনো বিতর্কগুলোও নতুন করে মাথাচাড়া দিয়েছে৷ এর আগে এক চ্যানেলে সকালের শো-এ তিনি এক দর্শক শ্রোতাকে মরতে বলেছিলেন৷ সে কথা উল্লেখ করেছেন নেটিজেনরা তাঁদের বিভিন্ন পোস্টে৷ সে প্রসঙ্গও উল্লেখ করেছেন অভিনেতা৷
advertisement
ভাস্বরের বক্তব্য, রূপঙ্কর যদি মানুষ হয়ে থাকেন তাহলে তিনি যেন ফেসবুক লাইভে এসে ক্ষমা চান৷ নইলে তিনি যে সব জায়গাতেই প্রত্যাখ্যাত হবেন, সে ইঙ্গিতও স্পষ্ট ভাস্বরের পোস্টে৷  তাঁর পোস্টের প্রেক্ষিতে নেটিজেনরা তোপ দেগেছেন রূপঙ্করের বিরুদ্ধে৷ তাঁরাও সহমত যে এ বার বিতর্কিত মন্তব্য করা গায়কের ক্ষমা চাওয়া উচিত৷
advertisement
আরও পড়ুন : এক শিল্পী গান গেয়ে শেষ হয়ে গেল, এক শিল্পী...পৌষালীর শ্লেষাত্মক পোস্ট ভাইরাল
প্রসঙ্গত ফেসবুক লাইভে রূপঙ্কর বলেন বাঙালিদের উচিত মুম্বইয়ের পিছনে না ছুটে বাঙালি শিল্পীদের পাশে দাঁড়ানো৷ ওড়িশা, পঞ্জাব, দক্ষিণ ভারত থেকে বাঙালিদের শেখা  উচিত বলেও কড়া মন্তব্য করেন তিনি৷ কিন্তু দিনের শেষে দেখা গেল তাঁর মন্তব্য থেকে শেখা তো দূর অস্ত্৷ উল্টে বিনোদন জগতই তাঁকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে৷ নাম করে, নাম না করে, আকারে ইঙ্গিতে তাঁকে ট্রোল করেছেন তাঁরা রূপঙ্করকে৷
advertisement
আরও পড়ুন : চলে গেলেন কে কে, রেখে গেলেন অবিস্মরণীয় গান, তাঁর অন্য়তম সেরা ১০ গানের তালিকা
সংবাদমাধ্যমে প্রকাশ, কেকে-বিতর্কে তাঁদের কাছে খুনের হুমকি পৌঁছচ্ছে বলে জানিয়েছেন রূপঙ্করের স্ত্রী চৈতালি৷ পুলিশে অভিযোগ জানিয়ে সাহায্যও চেয়েছেন তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhaswar Cahtterjee : ‘এ তুমি কেমন তুমি KK-এর গানকে হিংসে কর’, নাম না করে তাঁর গানের প্যারোডিতেই গায়ককে বিঁধলেন ভাস্বর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement