advertisement

Bengali Serial TRP: টিআরপি-তে জোড়া টপার...! পর্ণাকে কড়া টক্কর দিয়ে কে হল 'সেরার সেরা'? কার মন ভাঙল, রইল সেরা দশ

Last Updated:

Bengali Serial TRP: চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

টিআরপি-তে জোড়া টপার ...! পর্ণাকে কড়া টক্কর দিয়ে কে হল 'সেরার সেরা'? কার মন ভাঙল, রইল সেরা দশ
টিআরপি-তে জোড়া টপার ...! পর্ণাকে কড়া টক্কর দিয়ে কে হল 'সেরার সেরা'? কার মন ভাঙল, রইল সেরা দশ
কলকাতা: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ একদিকে ধারাবাহিক শেষ হতেই মন খারাপ ভক্তদের৷ তবে এর মধ্যেই বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷
গত সপ্তাহের মতো এই সপ্তাহেও নিজের সিংহাসন নিজের দখলে রাখল জনপ্রিয় ধারাবাহিক ফুলকি৷ পর্ণাকে কড়া টক্কর দিয়ে নিজের জায়গা ধরে রাখল জনপ্রিয় ধারাবাহিক৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
নিম ফুলের মধু- ফুলকি- ৭.১ (প্রথম)
শুভ বিবাহ- ৬.৭ (দ্বিতীয়)
কথা- ৬.৩ (তৃতীয়)
কোন গোপনে মন ভেসেছে-রোশনাই- ৬.২ (চতুর্থ)
উড়ান – ৬.১ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া-জগদ্ধাত্রী – ৫.৯(ষষ্ঠ)
গীতা LLB- ৫.৭ (সপ্তম)
advertisement
বধুয়াঁ- ৫.৩ (অষ্টম)
হরগৌরী পাইস হোটেল-মিঠিঝোরা – ৪.৭ (নবম)
ডায়মন্ড দিদি জিন্দাবাদ- ৪.৫ (দশম)
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। গত সপ্তাহের মতোই এবারও টিআরপি তালিকায় বড় চমক দিয়ে সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ৷ ৭.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’ ৷ ৬.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘শুভ বিবাহ’ ৷ ৬.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’ । ৬.২ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে ও রোশনাই’ ৷ ৬.১ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘উড়ান’ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: টিআরপি-তে জোড়া টপার...! পর্ণাকে কড়া টক্কর দিয়ে কে হল 'সেরার সেরা'? কার মন ভাঙল, রইল সেরা দশ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement