advertisement

Bengali Reality show TRP: রচনার কাছে হেরে গেলেন মিঠুন ! অঙ্কুশ করতে পারলেন না বাজিমাত

Last Updated:

এই সপ্তাহেও খেল দেখাল ‘দিদি নম্বর ১’। শনি ও রবিবারের টিআরপির নিরিখে এই সপ্তাহেও রচনার জয়জয়কার। ‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’।

এই সপ্তাহেও খেল দেখাল ‘দিদি নম্বর ১’। শনি ও রবিবারের টিআরপির নিরিখে এই সপ্তাহেও রচনার জয়জয়কার। ‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’। তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর  অনেকটা বাড়ল।  আগের সপ্তাহে ৫. ৫ পেয়েছিল। এবার  তা বেড়ে হয়েছে ৬. ০।
পাশাপাশি সপ্তাহের সোম থেকে শুক্রর টিআরপির অনুযায়ী নম্বর কিছুটা কমেছে। ‘দিদি নম্বর ১’-এর আগের সপ্তাহে পেয়েছিল ২.৭ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ২.৬ নম্বর।
advertisement
অ্যনদিকে, আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে ‘ডান্স বাংলা ডান্স’। টানা বেশ কয়েক সপ্তাহ  ‘ডান্স বাংলা ডান্স’ রচনাকে টক্কর দিতে পারছে না। তবে দ্বিতীয় স্থানে থাকলেও  নম্বর খুব সামান্য বাড়ল। আগের সপ্তাহে নম্বর ছিল৫.১, এই সপ্তাহে তা ০.২ নম্বর বেড়ে হয়েছে  ৫.৩ নম্বর।
advertisement
এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে থাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা। পাশাআপাশি এই সপ্তাহে  ‘ডান্স বাংলা ডান্স’ -এ বসেছিল চাঁদের আসর। রেজওয়ান রব্বানী শেখ থেকে দেবলীনা কুমার  বিশ্বনাথ বসু অনেকে উপস্থিত ছিলেন শোতে। তাঁরা প্রতিযোগীদের সঙ্গে পারফর্মেন্সও করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: রচনার কাছে হেরে গেলেন মিঠুন ! অঙ্কুশ করতে পারলেন না বাজিমাত
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement