advertisement

Bengali Reality show TRP: সূর্য-দীপাকে সমানে সমানে টক্কর রচনার! হারলেন শুভশ্রী-শ্রাবন্তী

Last Updated:

‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’। তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর বেশ কিছুটা বাড়ল।  আগের সপ্তাহে ৫. ৩ এই সপ্তাহে  বেড়ে হয়েছে ৫. ৫। ‘অনুরাগের ছোঁয়া'র সঙ্গে সমানে সমানে টক্কর দিল ‘দিদি নম্বর ১’ রচনা।

এই সপ্তাহে রবিবারের টিআরপির অনুযায়ী জয়ী রচনা। ‘ডান্স বাংলা ডান্স’কে পিছনে ফেলে আবার সেরার সেরা ‘দিদি নম্বর ১’। তবে আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নম্বর বেশ কিছুটা বাড়ল।  আগের সপ্তাহে ৫. ৩ এই সপ্তাহে  বেড়ে হয়েছে ৫. ৫। ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে সমানে সমানে টক্কর দিল ‘দিদি নম্বর ১’ রচনা।
 পাশাপাশি সপ্তাহের সোম থেকে শুক্রর টিআরপির নিরিখে নম্বর কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ‘দিদি নম্বর ১’ পেয়েছিল ২.৭ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ২.৯ নম্বর।
 
advertisement
আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানেই ‘ডান্স বাংলা ডান্স’।  টানা বেশ কয়েক সপ্তাহ  শুভশ্রী থেকে অঙ্কুশ কেউই রচনাকে টক্কর দিতে পারছে না। তবে আগের সপ্তাহের তুলয়ায় বেড়েছে নম্বরও। আগের সপ্তাহে নম্বর ছিল৫.০, এই সপ্তাহে হয়েছে  ৫.২ নম্বর। পাশাপাশি শনি ও রবিবারের টিআরপির নিরিখে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘হরগৌরী পাইস হোটেল’কেও টক্কর দিতে পারল না এই রিয়্যালিটি শো।
advertisement
এই শো-তে বিচারকের আসনে থাকেন মিঠুন চক্রবর্তীকে। সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা। পাশাপাশি বেশ কিছু তারকাকেও দেখা গিয়ে ছিল এই সপ্তাহে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: সূর্য-দীপাকে সমানে সমানে টক্কর রচনার! হারলেন শুভশ্রী-শ্রাবন্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement