advertisement

Bengali Reality show TRP: এবার 'দিদি নম্বর ১' দেখাল 'দাদাগিরি'! কার মাথায় উঠল মুকুট, দেখে নিন

Last Updated:

এই সপ্তাহে টিআরপির পিচে ছক্কা হাঁকালেন রচনা বন্দোপাধ্যায়। টিআরপি দৌড়ে পিছয়ে পড়ল  ‘দাদাগিরি’। এই সপ্তাহে বিয়্যালিটি শোতে সেরার সেরা  ‘দিদি নম্বর ১’।

কলকাতা: এই সপ্তাহে টিআরপির পিচে ছক্কা হাঁকালেন রচনা বন্দোপাধ্যায়। টিআরপি দৌড়ে পিছয়ে পড়ল  ‘দাদাগিরি’। এই সপ্তাহে বিয়্যালিটি শোতে সেরার সেরা  ‘দিদি নম্বর ১’।  আগের সপ্তাহের এই বিয়্যালিটি শোয়ের  নম্বর ছিল ৪ .১ এই সপ্তাহেও তা ব্যাপক ভাবে বেড়ে হয়েছে ৬.০।
টিআরপির নিরিখে আগের সপ্তাহে ‘দাদাগিরি’র নম্বরে সামান্যই হেরফের হয়েছে, কিন্তু তাতেও সেরা হতে পারল না এই রিয়্যালিটি শো। আগের সপ্তাহে পেয়েছিল ৫.২ নম্বর, এই সপ্তাহে তা হয়েছে ৫.৪। আগের সপ্তাহে ‘দিদি নম্বর ১’ যা নম্বর পেয়েছিল এবার তার থেকে এক ধাক্কায় বিরাট নম্বর বেড়েছে।
advertisement
advertisement
তবে শুধু রবিবারের নিরিখেই ‘দিদি নম্বর ১’-এর নম্বর বাড়েনি। সোম থেকে শুক্রের নিরিখেও বেড়েছে ‘দিদি নম্বর ১’-এর নম্বর। তবে রবিবারের মতো চোখে পড়ার মতো নম্বর বাড়েনি। মাত্র ০.১ বেড়েছে। আগের সপ্তাহে সোম থেকে শুক্রের নিরিখে রিয়্যালিটি শোয়ের ঝুলিতে ছিল ৩.৮, অন্যদিকে এই সপ্তাহে পেয়েছে ৩.৯।
advertisement
তবে ‘ঘরে ঘরে জি বাংলা’ সব থেকে পিছিয়ে। আগের সপ্তাহে সঙ্গে এই সপ্তাহে নম্বরে কিছুই পরিবর্তন ঘটেনি। আগের সপ্তাহে এই রিয়্যালিটি শোয়ের ঝুলিতে ছিল ১.৫ এই সপ্তাহেও তাই।
গত কয়েক সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট অদলবদল হয়েছে। বেঙ্গল টপার মেগা ‘অনুরাগের ছোঁয়া’ হারিয়েছে তার জায়গা, শুধু তাই নয়,  সেরা পাঁচেও করতে পারেনি জায়গা। টপারের স্থানে নিজের জায়গা ধরে রাখল ‘জগদ্ধাত্রী’। ৮.৫ পেয়ে আবার সেরার সেরা এই মেগা। দ্বিতীয় স্থান  ‘ফুলকি’, ঝুলিতে ৮.০ নম্বর। মাত্র .১ নম্বর কম পেয়ে জন্য দ্বিতীয় স্থান হাতছাড়া হল পর্ণা আর সৃজনের। তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: এবার 'দিদি নম্বর ১' দেখাল 'দাদাগিরি'! কার মাথায় উঠল মুকুট, দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement