advertisement

Bengali Reality show TRP: রচনার সঙ্গে মহারাজের জোর টক্কর! কে করলেন বাজিমাত? দেখুন

Last Updated:

এই সপ্তাহেও টিআরপির পিচে ছক্কা হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিআরপি দৌড়ে পিছয়ে পড়েছেন রচনা বন্দোপাধ্যায়।

কলকাতা: এই সপ্তাহেও টিআরপির পিচে ছক্কা হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিআরপি দৌড়ে পিছয়ে পড়েছেন রচনা বন্দোপাধ্যায়। ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’কে পিছনে ফেলেছ।  আগের সপ্তাহের যা নম্বর ছিল এই সপ্তাহেও শোয়ের ঝুলিতে একই নম্বর।
শুক্র ও শনিবারের টিআরপির নিরিখে আগের সপ্তাহে পেয়েছিল, ‘দাদাগিরি’ পেয়েছিল ৫.২ নম্বর, এই সুপ্তাহেও তাই। আগের সপ্তাহে যা নম্বর পেয়েছিল ‘দিদি নম্বর ১’ এবার তাতে বিরাট পতন দেখা গেল। এবার বেশ চোখে পড়ার মতো নম্বর কমেছে। আগের সপ্তাহে শয়ের ঝুলিতে ছিল ৪.৮ নম্বর, এবার তা কমে হয়েছে ৩.৮।
advertisement
advertisement
পাশাপাশি সপ্তাহের সোম থেকে শুক্রের টিআরপির নিরিখে বেশ অনেকটা নম্বর কমেছে ‘দিদি নম্বর ১’-এর। আগের সপ্তাহে পেয়েছিল ৩.৫ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ৩.৩ নম্বর। এই সপ্তাহেও রচনা পিছনে ফেলেছেন অপরাজিতা আঢ্য ও বিশ্বনাথ বসু কে। ঘরে ঘরে জি বাংলা সোম থেকে শুক্রের নিরিখে অনেকখানি পিছিয়ে। গত সপ্তাহে ছিল১.৪, এই সপ্তাহেও তাতে কোনও বদল নেই। এই সপ্তাহেও তা সামান্য বেড়ে হয়েছে ১.৪।
advertisement
‘অনুরাগের ছোঁয়া’ এই সপ্তাহেও টিআরপি অনুয়ায়ী প্রথমস্থান দখল করতে পারেনি। এই সপ্তাহে প্রথম স্থানে ‘জগদ্ধাত্রী’। দ্বিতীয় ‘নিম ফুলের মধু’। তৃতীয় ‘ফুলকি’ ও ‘কার কাছে কই মনের কথা’।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: রচনার সঙ্গে মহারাজের জোর টক্কর! কে করলেন বাজিমাত? দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement