advertisement

Bengali Reality show TRP: অপরাজিতা-বিশ্বনাথ হেরে গেলেন রচনার কাছে! মুকুট উঠল মহারাজের মাথায়

Last Updated:

এই সপ্তাহেও টিআরপির পিচে ছক্কা হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিআরপি দৌড়ে পিছয়ে পড়েছেন রচনা বন্দোপাধ্যায়।

কলকাতা: এই সপ্তাহেও টিআরপির পিচে ছক্কা হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টিআরপি দৌড়ে পিছয়ে পড়েছেন রচনা বন্দোপাধ্যায়। ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’কে পিছনে ফেলেছ। তবে আসল বিষয় অন্য। এই সপ্তাহে রবিবার সম্প্রচারিতই হয়নি ‘দিদি নম্বর ১’।
তবে আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে নম্বর বেড়েছে ‘দাদাগিরি’র। আগের সপ্তাহে এই শোয়ের নম্বরে বেশ অনেটা পতন দেখা দিয়ে ছিল। এবার বেশ চোখে পড়ার মতো নম্বর বেড়েছে শুক্র ও শনিবারের টিআরপির নিরিখে। আগের সপ্তাহে শয়ের ঝুলিতে ছিল ৪.৬, এবার পেয়েছে ৫.২। গত সপ্তাহের রবিবারের টিআরপির নিরিখে দিদি নম্বর ১ পেয়েছিল ৪.১ নম্বর। কিন্তু এই রবিবার সম্প্রচারিত হয়নি এই রিয়্যালিটি শো।
advertisement
advertisement
তবে সপ্তাহের সোম থেকে শুক্রের টিআরপির নিরিখে বেশ অনেকটা বেড়েছে ‘দিদি নম্বর ১’-এর নম্বর। আগের সপ্তাহে পেয়েছিল ২.৯ নম্বর। আর এই সপ্তাহে শোয়ের ঝুলিতে ৩.৫ নম্বর। এই সপ্তাহেও রচনা পিছনে ফেলেছেন অপরাজিতা আঢ্য ও বিশ্বনাথ বসু কে। ঘরে ঘরে জি বাংলা সোম থেকে শুক্রের নিরিখে অনেকখানি পিছিয়ে। গত সপ্তাহে ছিল ১.২, এই সপ্তাহে সামান্য বেড়ে হয়েছে ১.৪।
advertisement
‘অনুরাগের ছোঁয়া’ এই সপ্তাহেও টিআরপি অনুয়ায়ী প্রথমস্থান দখল করতে পারেনি। এই সপ্তাহে প্রথম স্থানে কার কাছে কই। দ্বিতীয় ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’। তৃতীয় জগদ্ধাত্রী, তারপর জায়গা করতে পেরেছে টিআরপি টপার এই মেগা। তবে এই সপ্তাহে শুক্র ও শনিবারের টিআরপি তালিকায় দেখা গিয়েছে অন্য মেগারা পাশাপাশি ‘অনুরাগের ছোঁয়া’ কে ‘দাদাগিরি’ও দিয়েছে জোর টক্কর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: অপরাজিতা-বিশ্বনাথ হেরে গেলেন রচনার কাছে! মুকুট উঠল মহারাজের মাথায়
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement